advertisement

প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবে

প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবে
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ গত মঙ্গলবার প্রকাশিত হয়
ফটো কার্ড প্রিন্ট

ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ওয়েনাডের লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তাঁর মা সোনিয়া গান্ধীকে নিয়ে বছরের পর বছর মনগড়া গল্প, মিথ্যা অভিযোগ ছড়িয়ে আসছে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। গতকাল বৃহস্পতিবার ওয়েনাডে মায়ের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘তারা (বিজেপি-আরএসএস) পুরোপুরি মনগড়া কথা বানিয়েছে। এখন আমার মা নিজের গল্প বলছেন।

নিজের গল্প বলার অধিকার তাঁর আছে। এত দিন তারা আমার মাকে নিয়ে মিথ্যা বলে এসেছে। এখন তিনি সত্য বলছেন। তাই তারা যে বইটির সমালোচনা করবে, সেটাই স্বাভাবিক। আর কীই–বা বলতে পারে তারা?’গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর বইটি প্রকাশিত হয়।

বইটি অবলম্বনে তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি টি জগ্গা রেড্ডি।বইটি প্রকাশের পর বিজেপি অভিযোগ করে, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ন্যায্য প্রমাণের চেষ্টা করেছেন সোনিয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের? ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের? পার্বত্য পরিষদের ভোটের আগে সোনম ওয়াংচুক কার্যত গৃহবন্দী পার্বত্য পরিষদের ভোটের আগে সোনম ওয়াংচুক কার্যত গৃহবন্দী ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী বাজি পরিবেশ শুদ্ধ করত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত বাজি পরিবেশ শুদ্ধ করত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয় বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয়
advertisement

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো
পদ্মার তলদেশে কেবল বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ বঞ্চিত মানুষের সংখ্যা দশ হাজারের বেশি। টানা বিদ্যুৎ সংকটের কারণে চরের মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গড়লেন আসাদউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ

ভারতের উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠন করলেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।

গতকাল বৃহস্পতিবার লক্ষ্ণৌতে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এবং চন্দ্রশেখরের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) আনুষ্ঠানিকভাবে এই জোটের কথা ঘোষণা করেছে।নতুন এই ফ্রন্টের নাম দেওয়া হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’, সংক্ষেপে এসপিএম। রাজ্যের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়া জোট।

মূলত রাজ্যের ২১ শতাংশ দলিত এবং ১৯ শতাংশ মুসলিম, অর্থাৎ মোট ৪০ শতাংশ ভোটব্যাংক লক্ষ্য করে মাঠে নামছে এই জোট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন