advertisement

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয়
স্মার্টফোনের ডিসপ্লেতে মাইক্রোসফটের লোগো
ফটো কার্ড প্রিন্ট

বিশ্বজুড়ে মাইক্রোসফটের ই–মেইল আউটলুক সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে ব্যবহারকারীরা মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ কয়েকটি সেবা ব্যবহার করতে পারছেন না। এ সমস্যার সমাধানে মাইক্রোসফটের নেওয়া পদক্ষেপ প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না বলে গতকাল বৃহস্পতিবার জানায় এই মার্কিন প্রযুক্তি জায়ান্ট।

তাই তারা বিকল্প সমাধান খুঁজছে।কয়েক ঘণ্টা ধরে চলা এই বিপর্যয়ের প্রভাব ই–মেইল সেবার পাশাপাশি মাইক্রোসফটের অনলাইন যোগাযোগের প্ল্যাটফর্ম টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটের ওপরও পড়েছে।মাইক্রোসফট বলেছে, তাদের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এ সমস্যা দেখা দিয়েছে।এ বিপর্যয়ের প্রভাব বিশ্বজুড়েই পড়েছে।

বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা আউটলুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছে না।মাইক্রোসফট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘সেবা সচল রাখার সক্ষমতা বাড়াতে আমরা যেসব পরিবর্তন এনেছিলাম, সেগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করে দেখেছি যে তা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।’প্রযুক্তিপ্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘সেবার সক্ষমতা বাড়াতে বিকল্প উপায় খুঁজছি আমরা।’তবে কখন নাগাদ সব সেবা পুরোপুরি সচল হবে, সে বিষয়ে কিছু জানায়নি মাইক্রোসফট।বিপর্যয় শুরুর এক ঘণ্টার মধ্যেই তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের? ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের? পার্বত্য পরিষদের ভোটের আগে সোনম ওয়াংচুক কার্যত গৃহবন্দী পার্বত্য পরিষদের ভোটের আগে সোনম ওয়াংচুক কার্যত গৃহবন্দী ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী বাজি পরিবেশ শুদ্ধ করত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত বাজি পরিবেশ শুদ্ধ করত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
advertisement

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো
পদ্মার তলদেশে কেবল বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ বঞ্চিত মানুষের সংখ্যা দশ হাজারের বেশি। টানা বিদ্যুৎ সংকটের কারণে চরের মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গড়লেন আসাদউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ

ভারতের উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠন করলেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।

গতকাল বৃহস্পতিবার লক্ষ্ণৌতে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এবং চন্দ্রশেখরের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) আনুষ্ঠানিকভাবে এই জোটের কথা ঘোষণা করেছে।নতুন এই ফ্রন্টের নাম দেওয়া হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’, সংক্ষেপে এসপিএম। রাজ্যের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়া জোট।

মূলত রাজ্যের ২১ শতাংশ দলিত এবং ১৯ শতাংশ মুসলিম, অর্থাৎ মোট ৪০ শতাংশ ভোটব্যাংক লক্ষ্য করে মাঠে নামছে এই জোট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন