advertisement

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিঘ্নের পর ভার্জিনিয়ার আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের দৃশ্য। ১৩ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন বলেছেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে যোগাযোগব্যবস্থায় বিপর্যয়ের কারণ এ পর্যন্ত জানা যায়নি।

বিষয়টি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুলিন বলেন, ‘এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।’ তবে যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুলিন আরও বলেন, ‘জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’মুলিন জানান, যুক্তরাষ্ট্রের দুটি অঞ্চলে যোগাযোগব্যবস্থা পুরোপুরি সচল রয়েছে।

অর্থাৎ যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা যে হাটে প্রতিদিন শুধু কলা বিক্রি হয় ৫০ লাখ টাকার যে হাটে প্রতিদিন শুধু কলা বিক্রি হয় ৫০ লাখ টাকার ছয় খুন, ২৮ দিনের আতঙ্ক এবং এক ‘ভুতুড়ে’ বাড়ির জন্ম ছয় খুন, ২৮ দিনের আতঙ্ক এবং এক ‘ভুতুড়ে’ বাড়ির জন্ম বিদেশে মার্কিন ঘাঁটিগুলো কি বোঝা হয়ে উঠছে? বিদেশে মার্কিন ঘাঁটিগুলো কি বোঝা হয়ে উঠছে?
advertisement

সোনার রাস্তা তৈরি হচ্ছে দুবাইয়ে!

সোনার রাস্তা তৈরি হচ্ছে দুবাইয়ে!
২০২৬ সালের মধ্যে সোনার রাস্তা চালুর কথা জানা যাচ্ছে। ২৪ ক্যারেটের সোনা দিয়ে এই রাস্তা তৈরি করছে দুবাই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান
ফারহান আহমেদ জোভান

চার মাস বিরতির পর সাগর জাহানের অতল ভালোবাসা নাটক দিয়ে অভিনয়ে ফিরেছেন ফারহান আহমেদ জোভান। অবসরে লিখেছেন চারটি চিত্রনাট্য। সেসব নিয়ে গত রোববার প্রথম আলোর মুখোমুখি হন এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলমফেসবুকে শুটিংয়ের ছবি পোস্ট করেছেন দেখলাম, কবে ফিরেছেন?ফারহান আহমেদ জোভান: কদিন হলো ফিরেছি।হঠাৎ বিরতি কেন নিয়েছিলেন?ফারহান আহমেদ জোভান: প্রতিবছর ঈদুল আজহার পর একটি ব্রেক নেওয়ার চেষ্টা করি। সেটা দেড় থেকে দুই মাসের।

কিন্তু এবার ব্রেকটা চার মাসের বেশি হয়ে গেছে। মাঝে একটা দুর্ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে টানা কাজের পর প্রতিবছর এই ব্রেক নিজের জন্যই দরকার মনে করি। এ ছাড়া একজন শিল্পী হিসেবে ব্যস্ততার বাইরে নিজেকে ও পরিবারকে সময় দিতে পারি। তা ছাড়া নিজেকে, নিজের জায়গাকে বোঝার জন্যও বিরতি দরকার। শিল্পী হিসেবে বিরতি আমাকে অনেক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

অনেক কিছু ভাবায়।ফারহান আহমেদ জোভানএবার কী ভাবিয়েছে?ফারহান আহমেদ জোভান: এ সময় এমন না যে গৃহবন্দী ছিলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা

আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা
আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি শনাক্তের দাবি করেছে বাইন্যান্স

আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি শনাক্তের দাবি করেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্স। প্রতিষ্ঠানটির আশঙ্কা, এই ত্রুটির সুযোগ নিয়ে আইফোনে ইনস্টল করা ক্ষতিকর অ্যাপগুলো অন্য অ্যাপে থাকা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ফাইল চুরি করতে পারে।

এর ফলে ব্যবহারকারীদের পাসওয়ার্ড, ব্যক্তিগত নথি, এমনকি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের গোপন সংকেতও হ্যাকারদের হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ সমস্যা সমাধানে আইফোন থেকে অ্যাপলের অ্যাপ স্টোরের বাইরে ডাউনলোড করা সব অ্যাপ মুছে ফেলার পরামর্শ দিয়েছে বাইন্যান্স।বাইন্যান্সের তথ্যমতে, আইওএস ২৬ ও আইওএস ২৭ অপারেটিং সিস্টেমের কয়েকটি সংস্করণে ‘ওয়র্স_কোয়েরি’ নামের একটি নিরাপত্তাত্রুটি রয়েছে।

এই ত্রুটির কারণে আইফোনে ইনস্টল করা কোনো ক্ষতিকর অ্যাপ একই ফোনে থাকা অন্য অ্যাপের ব্যক্তিগত ফাইল গোপনে পড়ার সুযোগ পেতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন