advertisement

‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম’

‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম’
নিখোঁজের প্রায় আট মাস পর পরিবারের কাছে ফিরছেন শাহজাহান আলী। আজ শনিবার শেরপুর পিবিআই কার্যালয়ের সামনে
ফটো কার্ড প্রিন্ট

প্রায় আট মাস আগে নিখোঁজ হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলী (৭০)। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাচ্ছিল না পরিবার। একপর্যায়ে তাঁকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন স্বজনেরা। অবশেষে আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) শেরপুর জেলা কার্যালয়ের সহায়তায় ওই বৃদ্ধকে ফিরে পেয়েছে পরিবারটি। বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে মো. জাবেদ আলী।

পিবিআই সূত্রে জানা গেছে, শাহজাহান আলীর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে। প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদ–সংলগ্ন এলাকায় ছেলের ভাড়া বাসা থেকে তিনি নিখোঁজ হন।এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়।

তবে দীর্ঘদিনেও তাঁর খোঁজ মেলেনি।গত ২৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পুলিশ আইছে জিয়ার স্লোগান দেও—ট্রলারে জড়ো হওয়া ৩৭ জন এখন কারাগার–সংশোধন কেন্দ্রে পুলিশ আইছে জিয়ার স্লোগান দেও—ট্রলারে জড়ো হওয়া ৩৭ জন এখন কারাগার–সংশোধন কেন্দ্রে আদানির বিদ‍্যুতের দাম কমাতে আলোচনা চলছে: বিদ্যুৎমন্ত্রী আদানির বিদ‍্যুতের দাম কমাতে আলোচনা চলছে: বিদ্যুৎমন্ত্রী তাড়া করে ছুরিকাঘাত, রক্তাক্ত দোকানির আকুতি—‘আমাকে বাঁচতে দে’ তাড়া করে ছুরিকাঘাত, রক্তাক্ত দোকানির আকুতি—‘আমাকে বাঁচতে দে’ স্বরাষ্ট্রের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার স্বরাষ্ট্রের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই
advertisement

পুলিশ আইছে জিয়ার স্লোগান দেও—ট্রলারে জড়ো হওয়া ৩৭ জন এখন কারাগার–সংশোধন কেন্দ্রে

পুলিশ আইছে জিয়ার স্লোগান দেও—ট্রলারে জড়ো হওয়া ৩৭ জন এখন কারাগার–সংশোধন কেন্দ্রে
ধলেশ্বরী নদীতে ট্রলারে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩৭ কিশোর-তরুণকে জেলা সদর থানা থেকে মুন্সিগঞ্জের আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। আজ শনিবার দুপুরে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, চারটি ট্রলারে শতাধিক কিশোর-তরুণ। ট্রলারগুলোর পাশেই নোঙর করা ছিল কয়েকটি কার্গো জাহাজ। এ সময় একটি ট্রলারে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই, একটু কষ্ট হইলেও জিয়ার স্লোগান দেও, পুলিশ আইছে, বুঝছ।’আরেকটি ভিডিওতে দেখা যায়, ট্রলারে থাকা কিশোর-তরুণদের কয়েকজনকে ধাওয়া দিচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁদের আটক করে কান ধরে ওঠবস করানো হচ্ছে।

এ সময় ওই তরুণদের দিয়ে ‘আওয়ামী লীগের দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগানও দিতে দেখা যায়।গতকাল শুক্রবারের এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ৩৭ কিশোর ও তরুণকে আটক করে। পরে আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগার ও শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। প্রাপ্তবয়স্ক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।ভিডিওগুলো একই ঘটনার বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে।

আজ শনিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, দুপুরে আদালতে আনা ৩৭ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৩৩ জনকে মুন্সিগঞ্জ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তোলা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল

হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল
হারের পর হতাশ হামজা

প্রথম ৪৫ মিনিটের খেলা দেখে প্রেসবক্সে এক সাংবাদিক বললেন, ‘ভাবলাম, বাংলাদেশ সহজে জিতবে, এখন তো ভয় লাগছে!’ তাঁর এই শঙ্কা ততক্ষণে ছড়িয়ে পড়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ গ্যালারিতেও। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা হয়ে যেভাবে সেমিফাইনালে নাম লিখিয়েছিল বাংলাদেশ, তাতে সহজ জয়ে ফাইনালে ওঠার একটা সুপ্ত প্রত্যাশা মনে নিয়ে অনেকেই এসেছিলেন মাঠে।

কিন্তু গতকাল রাত সাড়ে ৮টায় মাঠে ম্যাচ গড়াতেই সেই ধারণায় পানি ঢেলে দেয় পাকিস্তান। সাফ ফুটবলের ফাইনালে ওঠার লড়াইয়ে তারা বেশ কঠিন প্রতিরোধই গড়ে তোলে শুরু থেকে। স্টেডিয়ামের গ্যালারি কখনো মেতেছে গোল পাওয়ার আশায়, আবার কখনো প্রতিপক্ষের আক্রমণে হৃৎকম্পনে কেঁপেছে।শেষ পর্যন্ত সমর্থকদের হতাশায় ডুবিয়ে ৮৬ মিনিটে মিডফিল্ডার আবদুল সামাদ শাজাদ বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গড়ানো শটের গোলে বাংলাদেশের হৃদয় ভেঙে দেন।

এতক্ষণ দুর্ভেদ্য থাকা গোলকিপার শ্রাবণ এই প্রথম পরাস্ত হলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আদানির বিদ‍্যুতের দাম কমাতে আলোচনা চলছে: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ‍্যুতের দাম কমাতে আলোচনা চলছে: বিদ্যুৎমন্ত্রী
পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬–এর দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ১৪ নভেমস্বর

সার্বভৌম গ‍্যারান্টি দিয়ে বিদ্যুৎকেন্দ্রের চুক্তি করা হয়েছে বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, এ গ‍্যারান্টি বাতিল করা যায় না। চুক্তি নিয়ে দর–কষাকষি করা যায়। তা ছাড়া বিদ‍্যুতের দরকার আছে। বেশি কিছু করতে গিয়ে বিদ‍্যুৎ বন্ধ হলে আবার আন্দোলন শুরু হয়ে যাবে। আদানির বিদ‍্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে। একটি প্রতিনিধিদল ভারতে গিয়ে ওদের সঙ্গে আলোচনা করেছে।

আলোচনা চলমান।পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬–এর দ্বিতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আজ শনিবার এ সম্মেলনের আয়োজন করে দৈনিক পত্রিকা বণিক বার্তা।ইকবাল হাসান মাহমুদ বলেন, যুদ্ধ শুরুর পর মধ‍্যপ্রাচ‍্য থেকে নিয়মিত জ্বালানি সরবরাহ ব‍্যাহত হয়। জ্বালানি পাওয়া না গেলে বিদ‍্যুৎ উৎপাদনেও সমস‍্যা হয়। এর মধ‍্যে একটি এলএনজি টার্মিনালে আগুন লাগে।

ফলে শিল্পে গ‍্যাসের সংকট হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন