advertisement

ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ফটো কার্ড প্রিন্ট

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে একটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। তা হলো রাশিয়ার দখলে থাকা দনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে কিয়েভকে। আজ শনিবার প্রকাশিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যে এমন তথ্যই উঠে এসেছে।২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের পাঁচ ভাগের প্রায় এক ভাগ অঞ্চল রুশ বাহিনীর দখলে রয়েছে।

মস্কো চায়, যুদ্ধ বন্ধের বিনিময়ে এই অঞ্চলগুলো তাদের কাছে ছেড়ে দিতে হবে কিয়েভকে। তবে এমন কোনো শর্তে রাজি না হওয়ার কথা বরাবরই জানিয়ে এসেছে ইউক্রেন।এরই মধ্যে যুদ্ধ বন্ধে আবুধাবিতে দীর্ঘ ৯ মাস পর মার্কিন মধ্যস্থতায় বৈঠক করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বৈঠকে তেমন কোনো অগ্রগতির খবর না পাওয়া গেলেও একটি সমঝোতা হয়েছে।

আর তা হলো, যুদ্ধ বন্ধের ভবিষ্যৎ আলোচনাগুলোতে ইউরোপীয় দেশগুলোও অংশ নেবে।সেই ইউরোপীয় দেশ কোনগুলো, তা গতকাল শুক্রবার ডাবলিনে এক আলোচনায় ঠিক করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দানিউবের বেলগ্রেড থেকে রাইনের বাসেল দানিউবের বেলগ্রেড থেকে রাইনের বাসেল গোপন আনন্দ: পর্নো ব্যবসার কৌশল কীভাবে আধুনিক ইন্টারনেট গড়ে তুলল গোপন আনন্দ: পর্নো ব্যবসার কৌশল কীভাবে আধুনিক ইন্টারনেট গড়ে তুলল নেতানিয়াহুর আহ্বান জাতীয় ঐক্যের সরকার গঠন, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’ নেতানিয়াহুর আহ্বান জাতীয় ঐক্যের সরকার গঠন, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’ কেন ঘন ধোঁয়ায় ঢেকে গেল তেহরানের আকাশ? কেন ঘন ধোঁয়ায় ঢেকে গেল তেহরানের আকাশ? ইসরায়েলি হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত ইসরায়েলি হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত
advertisement

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ
শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আজ রোববার সকাল নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।এ ছাড়া সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেট শূন্যেই লুফে নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেট শূন্যেই লুফে নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স
পরীক্ষামূলক উড্ডয়ন শেষে পৃথিবীতে ফিরে টেক্সাসের স্টারবেজ উৎক্ষেপণকেন্দ্রের যান্ত্রিক বাহুতে ধরা পড়ছে স্পেসএক্সের মহাকাশযান স্টারশিপ। ১৪ নভেম্বর ২০২৬

মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।

পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসা একটি পূর্ণাঙ্গ মহাকাশযানকে মাটিতে নামার আগেই যান্ত্রিক বাহুর সাহায্যে শূন্যে লুফে নিয়েছে প্রতিষ্ঠানটি।গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেজ উৎক্ষেপণকেন্দ্রে এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা গেলে মহাকাশ অভিযানের খরচ অনেক কমানো সম্ভব হবে। একই রকেট ও মহাকাশযান বারবার ব্যবহার করা যাবে।

ফলে নতুন যান তৈরির পেছনে বিপুল অর্থ ব্যয় না করেই ঘন ঘন মহাকাশ অভিযান চালানো সম্ভব হবে।মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় মহাকাশযানকে প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি বগুড়ার ছিলিমপুর এলাকায়

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।ওই রোগীর নাম শিরিন বেগম (৬৫)। তিনি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মাথাব্যথা ও জ্বরের জন্য গত বৃহস্পতিবার দুপুরে শিরিনকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালে সঙ্গে ছিলেন তাঁর স্বামী।হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে শিরিনকে রেখে তাঁর স্বামী এশার নামাজ পড়তে মসজিদে যান। এ সময় শিরিন অসাবধানতাবশত খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া প্রথম আলোকে বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে মারা গেছেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ প্রথম আলোকে বলেন, বিষয়টি পুলিশ দেখছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন