শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।এ ছাড়া সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন।
সূত্র: প্রথম আলো

মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেট শূন্যেই লুফে নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স
জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
বিজিবির টহল দেখে পালান যুবক, ফেলে রাখা ব্যাগে মিলল পিস্তল-গুলি
নাবিল গ্রুপের আয়োজনে রাজশাহীতে ব্যবসায়িক অংশীদারদের মিলনমেলা
পুরোনো পত্রিকায় সাজানো মঞ্চে বরগুনায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন