দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি কোনো কারখানার সব মেশিন নষ্টও হয়ে যায়, তবে সেগুলো ফেলে দিয়ে ওই ফ্লোরে বসে কাঁথা সেলাই করুন; তবু ওই জায়গায় একটি অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে।
বন্ধ রাখা যাবে না।’ বন্ধ কলকারখানা সচল করতে গত সপ্তাহে সব ব্যাংকের কাছ থেকে খেলাপি গ্রাহকদের বিষয়ে চারটি সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে বলে জানান গভর্নর।
এসব তথ্যের মধ্যে রয়েছে বর্তমান মালিকদের দিয়ে কারখানা চালানো সম্ভব কি না, বর্তমান মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিক্রি করে অন্য কোনো যোগ্য উদ্যোক্তার হাতে দেওয়া যায় কি না, কারখানাটি ভাড়া দিয়ে চালু রাখা সম্ভব কি না এবং ওই স্থানে অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায় কি না।গভর্নর বলেন, সাধারণ মানুষের রিজার্ভের টাকা ও ডলার খরচ করে গড়ে তোলা এসব কারখানা জাতীয় সম্পদ।
সূত্র: প্রথম আলো

পুলিশ আইছে জিয়ার স্লোগান দেও—ট্রলারে জড়ো হওয়া ৩৭ জন এখন কারাগার–সংশোধন কেন্দ্রে
আদানির বিদ্যুতের দাম কমাতে আলোচনা চলছে: বিদ্যুৎমন্ত্রী
তাড়া করে ছুরিকাঘাত, রক্তাক্ত দোকানির আকুতি—‘আমাকে বাঁচতে দে’
স্বরাষ্ট্রের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার
কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন