advertisement

ইসরায়েলি হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের দৃশ্য
ফটো কার্ড প্রিন্ট

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার উপত্যকার খান ইউনিসের মাওয়াসি এলাকায় এ হামলা হয়।আজ রোববার হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে। নিহত কমান্ডারের নাম সামির আবু ইউনিস। তাঁর বয়স ৫৩ বছর।

তিনি রাফা ব্রিগেডের কমান্ডার ছিলেন।ইসরায়েলি সামরিক বাহিনীও রোববার হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। তবে তারা ওই কমান্ডারের নাম প্রকাশ করেনি।গাজার স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের মাওয়াসি এলাকায় একটি সড়কে আবু ইউনিসকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে তিনি নিহত হন। আহত হন আরও কয়েকজন।হামাসের ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সালে সংগঠনটির সশস্ত্র শাখায় যোগ দেন আবু ইউনিস।

রাফা এলাকায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দানিউবের বেলগ্রেড থেকে রাইনের বাসেল দানিউবের বেলগ্রেড থেকে রাইনের বাসেল গোপন আনন্দ: পর্নো ব্যবসার কৌশল কীভাবে আধুনিক ইন্টারনেট গড়ে তুলল গোপন আনন্দ: পর্নো ব্যবসার কৌশল কীভাবে আধুনিক ইন্টারনেট গড়ে তুলল নেতানিয়াহুর আহ্বান জাতীয় ঐক্যের সরকার গঠন, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’ নেতানিয়াহুর আহ্বান জাতীয় ঐক্যের সরকার গঠন, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’ কেন ঘন ধোঁয়ায় ঢেকে গেল তেহরানের আকাশ? কেন ঘন ধোঁয়ায় ঢেকে গেল তেহরানের আকাশ? ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
advertisement

ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট ঘুরে বেড়াল চীনা যুদ্ধবিমান

ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট ঘুরে বেড়াল চীনা যুদ্ধবিমান
ভারতের সিকিমে আকাশসীমা লঙ্ঘন করে প্রায় ২০ মিনিট চক্কর দিয়েছে চীনা যুদ্ধবিমান। ঘটনাটি ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৫৩ বছরে ৬ শতাধিক সিনেমায় অভিনয়, চলে গেলেন গিরি বাবু

৫৩ বছরে ৬ শতাধিক সিনেমায় অভিনয়, চলে গেলেন গিরি বাবু
দক্ষিণ ভারতের তেলেগু চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু আর নেই। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। পাঁচ দশকেরও....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ
শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আজ রোববার সকাল নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।এ ছাড়া সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন