উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা জুম ওয়ার্কপ্লেস সফটওয়্যারে দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে। এর মধ্যে একটির ঝুঁকি অত্যন্ত বেশি। ত্রুটি দুটি কাজে লাগিয়ে কোনো ধরনের অনুমতি ছাড়াই দূর থেকে আক্রান্ত কম্পিউটারে নিজের নিয়ন্ত্রণ বাড়াতে পারেন সাইবার হামলাকারীরা।
নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ত্রুটি দুটি সমাধান করে সফটওয়্যারের নতুন সংস্করণ প্রকাশ করেছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম।নিরাপত্তাত্রুটি দুটির মধ্যে প্রথমটি হচ্ছে ‘সিভিই-২০২৬-১০৮১৮৬’। সিভিএসএসের হিসাবে এ ত্রুটির ঝুঁকির মাত্রা ৯ দশমিক ৬। সফটওয়্যারে ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া তথ্য যথাযথভাবে যাচাই না করার কারণে এ ত্রুটি তৈরি হয়েছে।
ক্রটিটি কাজে লাগিয়ে নেটওয়ার্কের মাধ্যমে দূর থেকে আক্রান্ত কম্পিউটারে প্রবেশ করে নিজের নিয়ন্ত্রণের মাত্রা বাড়াতে পারে সাইবার হামলাকারীরা।
সূত্র: প্রথম আলো

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ
মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেট শূন্যেই লুফে নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স
জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
বিজিবির টহল দেখে পালান যুবক, ফেলে রাখা ব্যাগে মিলল পিস্তল-গুলি
নাবিল গ্রুপের আয়োজনে রাজশাহীতে ব্যবসায়িক অংশীদারদের মিলনমেলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন