advertisement

কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু
আগুনে পুড়ে এক তরুণের মৃত্যু হয়েছে
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।আজ রোববার ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।বনানী থানার পুলিশ জানায়, শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় থাকতেন।শাহরিয়ারের বাবার নাম মনির হোসেন।

মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।ফায়ার সার্ভিস জানায়, তারা ভোর ৪টা ৫৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায়। ভোর ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট।

ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।বনানী থানার পুলিশ জানায়, আগুনে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি বলে জানায় বনানী থানার পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেট শূন্যেই লুফে নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেট শূন্যেই লুফে নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু বিজিবির টহল দেখে পালান যুবক, ফেলে রাখা ব্যাগে মিলল পিস্তল-গুলি বিজিবির টহল দেখে পালান যুবক, ফেলে রাখা ব্যাগে মিলল পিস্তল-গুলি নাবিল গ্রুপের আয়োজনে রাজশাহীতে ব্যবসায়িক অংশীদারদের মিলনমেলা নাবিল গ্রুপের আয়োজনে রাজশাহীতে ব্যবসায়িক অংশীদারদের মিলনমেলা
advertisement

ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট ঘুরে বেড়াল চীনা যুদ্ধবিমান

ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট ঘুরে বেড়াল চীনা যুদ্ধবিমান
ভারতের সিকিমে আকাশসীমা লঙ্ঘন করে প্রায় ২০ মিনিট চক্কর দিয়েছে চীনা যুদ্ধবিমান। ঘটনাটি ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৫৩ বছরে ৬ শতাধিক সিনেমায় অভিনয়, চলে গেলেন গিরি বাবু

৫৩ বছরে ৬ শতাধিক সিনেমায় অভিনয়, চলে গেলেন গিরি বাবু
দক্ষিণ ভারতের তেলেগু চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু আর নেই। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। পাঁচ দশকেরও....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ
শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আজ রোববার সকাল নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।এ ছাড়া সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন