ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির টহল দলের সদস্যদের দেখে হাতের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান এক যুবক। পরে ওই ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। গতকাল শনিবার রাতে উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল মধুগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তে এক ব্যক্তিকে দেখতে পায় টহল দল।
তাঁকে থামার সংকেত দিলে তিনি হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। এরপর ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সূত্র: প্রথম আলো

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ
মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেট শূন্যেই লুফে নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স
জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
নাবিল গ্রুপের আয়োজনে রাজশাহীতে ব্যবসায়িক অংশীদারদের মিলনমেলা
পুরোনো পত্রিকায় সাজানো মঞ্চে বরগুনায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন