advertisement

‘তুই ফ্যাসিস্ট,চুপ!’, জয়কে জাসাস নেতা হেলাল খানের ধমক

‘তুই ফ্যাসিস্ট,চুপ!’, জয়কে জাসাস নেতা হেলাল খানের ধমক
জয়কে জাসাস নেতা হেলাল খানের ধমক, উত্তপ্ত এফডিসি। ছবি : ভিডিও থেকে
ফটো কার্ড প্রিন্ট

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে প্রকাশ্যে ‘ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করেছেন চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক হেলাল খান। এ সময় জয় তাঁকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন হেলাল খান। একপর্যায়ে জয়কে চুপ করতে বলেন তিনি। আজ রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এ ঘটনা ঘটে।

দুজনের উত্তপ্ত বাক্যবিনিময়কে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এফডিসি প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধনকে কেন্দ্র করে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পূর্বঘোষিত এ কর্মসূচিতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও এফডিসির কর্মচারীরা অংশ নেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, মৌসুমী চৌধুরীসহ অনেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যে কণ্ঠে মিশে ছিল বিরহ, সেই বারী সিদ্দিকীর জন্মদিন আজ যে কণ্ঠে মিশে ছিল বিরহ, সেই বারী সিদ্দিকীর জন্মদিন আজ যে কণ্ঠে মিশে ছিল বিরহ, সেই বারী সিদ্দিকীর জন্মদিন আজ যে কণ্ঠে মিশে ছিল বিরহ, সেই বারী সিদ্দিকীর জন্মদিন আজ মোশাররফ করিমের পা ছুঁয়ে শ্রদ্ধা, রাজকে বুকে টেনে নিলেন মোশাররফ করিমের পা ছুঁয়ে শ্রদ্ধা, রাজকে বুকে টেনে নিলেন আহসান হাবীবকে কেন ‘বস’ বলেন সবাই আহসান হাবীবকে কেন ‘বস’ বলেন সবাই র‍্যাপিং পেপারের রঙিন কনসেপ্টের পোশাক পরলেন বিদ্যা সিনহা মিম, দেখুন ৮টি ছবি র‍্যাপিং পেপারের রঙিন কনসেপ্টের পোশাক পরলেন বিদ্যা সিনহা মিম, দেখুন ৮টি ছবি
advertisement

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে আজ সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এসআই মোসলেম আলীপুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানায়, ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান
আইআরজিসির প্রকাশিত ভিডিও থেকে নেওয়া এই স্থিরচিত্রে হরমুজ প্রণালির দক্ষিণে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি জাহাজ দেখা যাচ্ছে। ১৩ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে ২০ লাখের বেশি ব্যারেল (প্রায় ৩১ কোটি ৮০ লাখ লিটার) অপরিশোধিত তেলবোঝাই একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভাষ্যমতে, হরমুজে মাইনের আঘাতে আগুন ধরার পর জাহাজটি ডুবে যায়। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়। তারা বলেছে, হরমুজ প্রাণলির দক্ষিণে ‘অননুমোদিত’ পথে চলার সময় দুটি তেলবাহী জাহাজে মাইন আঘাত হানে।

মাইন বিস্ফোরণের পর দুটিতেই আগুন ধরে। এর একটি সুপারট্যাংকার। তবে এসব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। জাহাজ দুটির নাম বা সেগুলো কোন দেশের, তা–ও জানায়নি আইআরজিসি।ছয় দিনে ১১ তেলবাহী জাহাজ আক্রান্তহরমুজ প্রণালিতে গত কয়েক দিনে একাধিক জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার কথা জানিয়েছে ইরান। গত মঙ্গলবার (১০ নভেম্বর) এএফপির প্রতিবেদনে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার কথা জানানো হয়।

দুটিই বিস্ফোরণের পর জ্বলছিল বলে জানিয়েছিল আইআরজিসি।দুই দিন পর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার দুটি ও বৃহস্পতিবার আরও দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের কথা জানায় ইরান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এলডিসি পেছাল, অর্থনীতির সংকট কাটবে কীভাবে?

এলডিসি পেছাল, অর্থনীতির সংকট কাটবে কীভাবে?

আলোচক:ড. দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদসঞ্চালক:শওকত হোসেন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন