দিনমজুর স্বামীর আয়ে ছয়জনের সংসারে চলত টানাপোড়েন। তাই তো গৃহবধূ রিয়ামনি আক্তারের কাজ করার আগ্রহ ছিল, তিনি সেলাইয়ের কাজও জানতেন। কিন্তু উপার্জনের সুযোগ ছিল না। একই অবস্থা ছিল বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরের স্টেডিয়াম কলোনির (বস্তি) দুই শতাধিক নারীর।পাঁচ শিক্ষার্থীর উদ্যোগ ‘প্রজেক্ট প্রেরণা’ বদলে দিয়েছে ওই স্টেডিয়াম কলোনির ৩০ নারীর জীবন।
দুই বছর আগে তাঁদের সেলাইয়ের দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করে দেন ওই শিক্ষার্থীরা। এখন এসব নারী ফেলে দেওয়া কাপড় দিয়ে তৈরি করছেন দৃষ্টিনন্দন ব্যাগ, নকশিকাঁথা ও নানা ধরনের হস্তশিল্পপণ্য। ঘরে বসেই এসব কাজ করে উপার্জন করছেন তাঁরা। এতে সংসারে ফিরেছে কিছুটা সচ্ছলতা, পরিবারের কাছে বেড়েছে তাঁদের গুরুত্ব।
একসময় যাঁরা ছিলেন উপার্জনের সুযোগবঞ্চিত, তাঁরাই এখন অন্য নারীদেরও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন।বদলাচ্ছে অভাবের সংসারের চিত্রস্টেডিয়াম কলোনিতে গত সোমবার গিয়ে দেখা যায়, ঘরে সেলাইয়ের কাজ করছেন গৃহবধূ রিয়ামনি।
সূত্র: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবেদনে অনুসরণ করতে হবে যে ৫টি ধাপ
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে
কৃষিবিদ হওয়ার আগে কৃষককে বোঝা
সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবের নমিনি মানেই পুরো টাকার মালিক নন, উত্তরাধিকারেরা কী করবেন
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন