কৃষকের কাছে ফসল শুধু মাঠভরা শস্য নয়। এর সঙ্গে মিশে থাকে মাসের পর মাসের পরিশ্রম, অনিশ্চয়তা, অপেক্ষা আর বুকভরা স্বপ্ন। বীজ বপন থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে থাকে যত্ন, শ্রম আর দুশ্চিন্তা। ভবিষ্যৎ কৃষিবিদ হিসেবে এসব কথা বইয়ে পড়েছি অনেকবার। কিন্তু কৃষকের শ্রমের গভীরতা সত্যিকার অর্থে অনুভব করার সুযোগ তৈরি হয়, যখন নিজের হাতেই ফসল ফলানোর দায়িত্ব নিতে হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে মাঠপর্যায়ের কাজ। বিভিন্ন কোর্সের ব্যবহারিক শিক্ষা, মাঠ পরিদর্শন, জরিপ ও খামার পরিদর্শনের মাধ্যমে কৃষক ও খামারিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়।
শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখার পাশাপাশি এসব অভিজ্ঞতা আমাদের কৃষি ও কৃষকের জীবনকে নতুনভাবে চিনতে শেখায়।এমনই একটি অভিজ্ঞতা হয়েছে ‘ফিডস অ্যান্ড ফডার সায়েন্স’ কোর্সের ব্যবহারিক কার্যক্রমে।
সূত্র: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবেদনে অনুসরণ করতে হবে যে ৫টি ধাপ
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে
সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবের নমিনি মানেই পুরো টাকার মালিক নন, উত্তরাধিকারেরা কী করবেন
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
চিকিৎসার নামে দর–কষাকষি,
দুর্নীতির শিকার মানুষ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন