সঞ্চয়পত্রের নমিনি, দ্বিতীয় বিয়ে, প্রথম সংসারের সন্তান—এ তিন বিষয় কীভাবে একটি পরিবারের সম্পত্তি নিয়ে দীর্ঘ আইনি বিরোধ তৈরি করে, তার বাস্তব উদাহরণ বাংলাদেশ ব্যাংকের সাবেক উপপরিচালক মো. শহীদুল হক চৌধুরী। মৃত্যুর পর তাঁর ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের উত্তরাধিকার নিয়ে বিরোধ তৈরি হয়। ১০ বছরের বেশি আগের ঘটনা এটি।এক ছেলে ও দুই মেয়ে রেখে মারা গিয়েছিলেন শহীদুল হক।
দ্বিতীয় স্ত্রী বিলকিস আরা বেগমকে তিনি সঞ্চয়পত্রের ১০০ শতাংশের নমিনি করেছিলেন। বাবার মৃত্যুর পর প্রথম সংসারের সন্তানেরা দাবি করেন তাঁরা ৩০ লাখ টাকা থেকে ২৬ লাখ ২৫ হাজার টাকার উত্তরাধিকার। বাকি ৩ লাখ ৭৫ হাজার পাবেন দ্বিতীয় স্ত্রী। কিন্তু দ্বিতীয় স্ত্রী দাবি করেন, তিনি একমাত্র নমিনি হওয়ায় পুরো ৩০ লাখ টাকার মালিক। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী নিয়মও তা–ই।
ফলে নিম্ন আদালত দ্বিতীয় স্ত্রীর পক্ষে রায় দেন।পরে সন্তানেরা হাইকোর্টে যান।
সূত্র: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবেদনে অনুসরণ করতে হবে যে ৫টি ধাপ
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে
কৃষিবিদ হওয়ার আগে কৃষককে বোঝা
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
চিকিৎসার নামে দর–কষাকষি,
দুর্নীতির শিকার মানুষ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন