advertisement

একজন কালজয়ী লেখকের আফসোস

একজন কালজয়ী লেখকের আফসোস
ফটো কার্ড প্রিন্ট

জীবনটা গেল চাকরগিরি করতে করতে। ঘরেরও চাকর, অফিসেরও চাকর। না দাম দিল বস, না দাম দিল বউ। তাই একটা চমক দেখাতে চাই। সিনিয়ার অফিস কলিগ মিজান ভাইকে কথাটা বলতেই, ভাই শাঁই করে ঘুরে তাকাল তুহিনের দিকে। চোখ পাকিয়ে বলল, বস আর বউকে কখনোই চমক দেখাবার চেষ্টা করবে না। যতবার চেষ্টা করবে, ততবারই চমকে যাবে। - ভাই মনে হয় আমার কথাটা ধরতে পারেননি। আমি বউকে একটা সারপ্রাইজ দিতে চাইছি। কী করতে চাইছি, শুনবেন তো?- কিচ্ছু শোনার দরকার নেই।

আবারও সাবধান করে দিচ্ছি, ভুলেও বউকে কখনো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবে না। এমন প্রাইজ দেবে, ঘরে থাকতে পারবে না।দুই. মিজান ভাই বললেই হলো? মনের সুপ্ত ইচ্ছা গুপ্ত রেখেই মরতে হবে? কাভি নেহি। বিছানায় হেলান দিয়ে শুয়ে তুহিন বউকে বলল, একটা জিনিস ভাবছি, বুঝলে? - তুমি হচ্ছ বিশ্ব ভাবুক গোষ্ঠীর চেয়ারম্যান। সারা দিন কী সব ভাবো আর ল্যাপটপে কাকের ঠ্যাং, বকের ঠ্যাং লেখো। রত্না মোবাইলে রিলস দেখতে দেখতে ভেংচিঘাত করল।

- কাকের ঠ্যাং মানে?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় শোভাবর্ধক আপেল শোভাবর্ধক আপেল আপা যেভাবে দেশে ফিরতে পারেন আপা যেভাবে দেশে ফিরতে পারেন নৃত্যশিল্পী হৃদি শেখের জন্য কেন আক্‌দের শাড়ি কেটে পোশাক বানালেন তাসা নৃত্যশিল্পী হৃদি শেখের জন্য কেন আক্‌দের শাড়ি কেটে পোশাক বানালেন তাসা এখানে কিস্তিতে গ্যাস বিক্রি করা হয় এখানে কিস্তিতে গ্যাস বিক্রি করা হয়
advertisement

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবককে হত্যা করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।গতকাল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে দায়িত্ব পালনকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত ছিল।পরে মাদ্রাসার শিক্ষার্থীদের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ২টা ৫৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এসআই হাসান আলী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন।

তবে কারা, কী কারণে ওই যুবককে ছুরিকাঘাত করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ঘটনাস্থলের লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীরা।নিহত যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট, কালো টি-শার্ট ও ছাই রঙের সুতির জ্যাকেট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ze-sukher-khonnje-chutche-manush-ta-peyechen-ooimuddin

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

দিনাজপুরের ৭৩ বছর বয়সী আব্দুর রহমান ওরফে ওইমুদ্দিনের কাছে সুখের সংজ্ঞাটা খুবই সাধারণ। আত্রাই নদের পাড়ে গরু-ছাগল চরানো, অবসরে বাঁশি বাজানো আর পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকাতেই নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করেন তিনি। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন