advertisement

হীরার মতো ঝলমলে মন্দিরার নতুন লুক

হীরার মতো ঝলমলে মন্দিরার নতুন লুক
ফটো কার্ড প্রিন্ট

হীরার মতোই ঝলমলে মন্দিরা চক্রবর্তীর সাম্প্রতিক লুক। ছবিগুলো সামাজিকযোগাযোগমাধ্যমে প্রকাশের পর প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। লুকের বিস্তারিত রইল ...আবেদনময়তায় মন্দিরা চক্রবর্তীকে টেক্কা দেওয়া সহজ কাজ নয়। আকর্ষণীয় মুখশ্রী, সুন্দর ফিগার আর নিজস্ব স্টাইল দিয়ে এই অভিনেত্রী বারবারই মুগ্ধ করেন ভক্তদের। দেশি পোশাকে যেমন অনবদ্য, পশ্চিমা পোশাকেও তেমনই স্বচ্ছন্দ তিনি।

সম্প্রতি ঝলমলে গাউনে ধরা দিয়ে আবারও নজর কেড়েছেন মন্দিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, হীরার মতো ঝলমলে হয়ে ওঠো’। তাঁর সাম্প্রতিক এই লুক যেন সত্যিই এই কথার প্রতিফলন । ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্দিরা তাঁর লুকের প্রশংসায় ভাসছেন ।মন্দিরার গাউনের মূল আকর্ষণ এর নিখুঁত কারুকাজ ও নকশার বৈচিত্র্য। রুপালি সিকুইনে মোড়ানো পুরো পোশাকজুড়ে শোভা পাচ্ছে মুক্তা, পুঁতি ও ক্রিস্টালের কাজ।

বডি হাগিং মারমেইড কাটের গাউনটির ওপরের অংশ করসেট স্টাইলের ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা ‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’ ‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’ ‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’ ‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’ উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ২১ নভেম্বর পর্যন্ত উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ২১ নভেম্বর পর্য... বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন
advertisement

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবককে হত্যা করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।গতকাল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে দায়িত্ব পালনকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত ছিল।পরে মাদ্রাসার শিক্ষার্থীদের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ২টা ৫৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এসআই হাসান আলী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন।

তবে কারা, কী কারণে ওই যুবককে ছুরিকাঘাত করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ঘটনাস্থলের লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীরা।নিহত যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট, কালো টি-শার্ট ও ছাই রঙের সুতির জ্যাকেট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ze-sukher-khonnje-chutche-manush-ta-peyechen-ooimuddin

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

দিনাজপুরের ৭৩ বছর বয়সী আব্দুর রহমান ওরফে ওইমুদ্দিনের কাছে সুখের সংজ্ঞাটা খুবই সাধারণ। আত্রাই নদের পাড়ে গরু-ছাগল চরানো, অবসরে বাঁশি বাজানো আর পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকাতেই নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করেন তিনি। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন