advertisement

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন
কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে ঋণ বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদসহ অন্যরা। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনের সম্মেলনকক্ষে
ফটো কার্ড প্রিন্ট

দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) ৫১১ জন উদ্যোক্তাকে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এসব উদ্যোক্তার মধ্যে ২৭৬ জন নতুন ও ২৩৫ জন পুরোনো, অর্থাৎ ঋণসুবিধা পাওয়া উদ্যোক্তাদের মধ্যে নতুনদের সংখ্যা অর্ধেকের বেশি।

আবার নতুন ও পুরোনো মিলিয়ে নারী উদ্যোক্তা রয়েছেন ২৩২ জন ও পুরুষ ২৭৯ জন।রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনের সম্মেলনকক্ষে আজ সোমবার এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।বিসিক জানিয়েছে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, বিদ্যমান প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ঋণ দেওয়া হচ্ছে।

এর মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান মিলিয়ে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।বিসিক জানায়, নতুন ২৭৬ উদ্যোক্তার জন্য বরাদ্দ ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভা দ্রুত চায় মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভা দ্রুত চায় মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন
advertisement

আমদানি পণ্য গন্তব্যে পৌঁছানোর পর চার্জ পরিশোধে নতুন বিধিনিষেধ

আমদানি পণ্য গন্তব্যে পৌঁছানোর পর চার্জ পরিশোধে নতুন বিধিনিষেধ
আমদানি পণ্য নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর সংশ্লিষ্ট খরচ বা চার্জ পরিশোধে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ট্রায়াল রান সফল, অত্যাধুনিক কোচ নিয়ে ঢাকায় ছুটবে পাবনা এক্সপ্রেস

ট্রায়াল রান সফল, অত্যাধুনিক কোচ নিয়ে ঢাকায় ছুটবে পাবনা এক্সপ্রেস
ভারত থেকে আমদানি করা সর্বাধুনিক প্রযুক্তির ১৮টি রেলকোচ সফলভাবে কারিগরি পরীক্ষা ও ট্রায়াল রান শেষে পাকশী ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আশরাফুলের তৃতীয় সেঞ্চুরি, নাসুমের ‘২০০’

আশরাফুলের তৃতীয় সেঞ্চুরি, নাসুমের ‘২০০’
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তিনদিনেই জিতেছে সিলেট। বরিশালের বিপক্ষে সিলেটের জয়ের নায়ক আশরাফুল হাসান ও আবু জায়েদ। ব্যাট হাতে ১১৩ রানের  ইনিংস খেলে আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। বল হাতে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেন আবু জায়েদ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন