ঋণ নেওয়ার পরিমাণ নয়, বরং সেই অর্থ কতটা উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও জাতীয় মালিকানা নিশ্চিত করতে হবে।আজ সোমবার কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি।সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং দেশি-বিদেশি নীতিনির্ধারক ও ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।সম্মেলনে দেওয়া বক্তব্যে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ আসল, সুদসহ ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার (৪৪৯ কোটি ডলার) বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।
ঋণের গ্রেস পিরিয়ড শেষ হতে থাকায় ২০৩০ অর্থবছরের মধ্যে বার্ষিক ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে (৫৫০ কোটি ডলার) উঠতে পারে।
সূত্র: প্রথম আলো

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন
মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভা দ্রুত চায় মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ
মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত
ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন