advertisement

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন
রাজধানীর শাহজাহানপুরে ককটেল বিস্ফোরণে আহত নাসিমা বেগম। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। ১৮ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের পাশে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটা সড়কে বিস্ফোরিত হলে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন।

তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্যামপুরের দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ট্রাইব্যুনাল সাজা দেওয়ায় গোপালগঞ্জ-গাজীপুরে আন্দোলন হলেও গুলি করা হয় না: প্রসিকিউটর ট্রাইব্যুনাল সাজা দেওয়ায় গোপালগঞ্জ-গাজীপুরে আন্দোলন হলেও গুলি করা হয় না: প্রসিকিউটর থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার লক্ষ্যে রেনাটার রক্তদান কর্মসূচি থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার লক্ষ্যে রেনাটার রক্তদান কর্মসূচি বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয় বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয় ১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায় ১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায় চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
advertisement

ট্রাইব্যুনাল সাজা দেওয়ায় গোপালগঞ্জ-গাজীপুরে আন্দোলন হলেও গুলি করা হয় না: প্রসিকিউটর

ট্রাইব্যুনাল সাজা দেওয়ায় গোপালগঞ্জ-গাজীপুরে আন্দোলন হলেও গুলি করা হয় না: প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধীদের সাজা দেওয়ার কারণে গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও মানুষের ওপর গুলি করা হয় না বলে উল্লেখ করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ একটি মামলার শুনানিতে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলম এবং একই বিভাগের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল বুধবার।

ট্রাইব্যুনাল–২–এ চলা এই মামলায় আসামি দুজনের বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার লক্ষ্যে রেনাটার রক্তদান কর্মসূচি

থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার লক্ষ্যে রেনাটার রক্তদান কর্মসূচি
থ্যালাসেমিয়া রোগীদের সেবায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান ও রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ারসহ অন্য কর্মকর্তারা। ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ ও রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।রেনাটা পিএলসির প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ রক্তদান কার্যক্রম চলে।

রেনাটা পিএলসির সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান, রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার এবং অনকোলজি ও হেমাটোলজি পোর্টফোলিওর হেড অব মার্কেটিং আমির আবদুল্লাহ।অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান থ্যালাসেমিয়া রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও প্রতিনিয়ত রক্তের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসুন: আ.লীগের নেতা-কর্মীদের উদ্দেশে যুবদলের নেতারা

রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসুন: আ.লীগের নেতা-কর্মীদের উদ্দেশে যুবদলের নেতারা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। নয়াপল্টন, ঢাকা। ১৮ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের নেতারা বলেছেন, রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। কারণ, ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ করলে তাঁদের বাড়িঘরেও পাল্টা আগুন দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে যুবদল নেতারা এ কথা বলেন।

আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের সহনশীলতাকে দুর্বলতা মনে করছেন। তাঁরা মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না। একটি হাত উঠলে ১০টি হাত উঠবে।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন মন্দির ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন