১৯৫০ সালের জানুয়ারিতে প্রকাশিত ‘অগত্যা’ পত্রিকার প্রথম বর্ষ সপ্তম সংখ্যায় ‘চিত্রশিল্প প্রদর্শনী ও আমরা’ শিরোনামে লেখায় হামিদুর রাহমান লিখেছেন, ‘শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক মুক্তিই একটা জাতির সত্যিকারের মুক্তি নয়। জাতির সত্যিকারের মুক্তি হলো কৃষ্টিগত মুক্তি (কালচারাল ফ্রিডম), যা পেতে হলে আমাদের দেশের গানগুলোকে আবার নতুন করে শিখতে হবে, বুঝতে হবে। শিল্পীর অঙ্কিত চিত্রকে সাধারণ মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
নতুন উৎসাহে সাহিত্য সৃষ্টির কাজে এগিয়ে আসতে হবে আমাদের।’একাত্ম, তেলরং, ১৯৫৬ বাংলার নানান চেনা-অচেনা মানুষের জীবন, শহর ঢাকা এবং রেখার জ্যামিতিক চৈতন্য শিল্পী হামিদুর রাহমানকে উৎসাহিত করেছে নতুন কিছু করতে। হাজার বছরের ঢাকা শহরের রাজধানী হওয়ার সময় ৪০০ বছরের বেশি হয়েছে। এর মধ্য দিয়ে ধীরে ধীরে নানা ধারণা ও ধারার জীবনাচার ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভেতর দিয়ে থিতু হয়েছে ঢাকা নামের এই জনপদ।
বিশেষ করে পুরান ঢাকায় মানুষে মানুষে মিলনে গড়ে উঠেছে জীবন দেখার ঐকান্তিক বাসনা।
সূত্র: প্রথম আলো

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরার বাসা থেকে আটক
চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, ছিটকে পড়ে আহত সাত নেতা-কর্মী
শিয়া ও সুন্নি: উভয়ের মৌলিক বিশ্বাস কী, পার্থক্য কোথায়
মার্কিন কংগ্রেসের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফ্রিস
হলিডে ইন ঢাকায় দ্য মহারাজা রিটার্নস: ঢাকায় যোধপুরের রাজকীয় দস্তরখান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন