advertisement

খাগড়াছড়িতে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন, মালিককে খুঁজছে পুলিশ

খাগড়াছড়িতে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন, মালিককে খুঁজছে পুলিশ
পার্কিংয়ে থাকা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াছড়ির সদর উপজেলার খাগড়াপুর এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

খাগড়াছড়ি সদর উপজেলায় পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাগড়াপুর এলাকায় মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্ক করে রাখা হতো। গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর পিকআপ দুটি সেখান থেকে সরিয়ে ফেলেছেন চালক। এর পর থেকেই পিকআপের মালিককে খুঁজছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের খুঁজে পাওয়া যায়নি।খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রামদা–হকিস্টিক হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ–মিছিল রামদা–হকিস্টিক হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ–মিছিল চট্টগ্রামে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের বাইরে আগুন চট্টগ্রামে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের, গ্রামীণ ব্যাংকের কার... অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে
advertisement

কোটি টাকার ডায়াবেটিস হাসপাতালে মিলছে না চিকিৎসা

কোটি টাকার ডায়াবেটিস হাসপাতালে মিলছে না চিকিৎসা
ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা দিতে সুনামগঞ্জে ১৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫০ শয্যার হাসপাতাল। ভবন নির্মাণ শেষ হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবারের মিস ইউনিভার্সে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার প্রতিযোগী কারা

এবারের মিস ইউনিভার্সে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার প্রতিযোগী কারা
১৯ বছর বয়সী কাজিয়া আইন পড়ছেন স্নাতক পর্যায়ে।

মিস ইউনিভার্স ২০২৬-এ অংশ নিয়েছেন বাংলাদেশের সামিরা মাহি। নজর কাড়ছেন অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে। এবারের আসরে দক্ষিণ এশিয়া থেকে গিয়েছেন ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার প্রতিযোগীরা। এই নজরকাড়া সুন্দরীদেরকে চেনেন কি? হাল ফ্যাশন ডেস্কভারত: কাজিয়া লিজ মেজো১৯ বছর বয়সী কাজিয়া আইন পড়ছেন স্নাতক পর্যায়ে। কেরালার শেকড়যুক্ত প্রথম মিস ইউনিভার্স ইন্ডিয়া তিনি। কাজিয়া বড় হয়েছেন আবুধাবিতে। নাচ, গান আর কারাতে তাঁর শখ।

অভিনয় করেছেন মালায়লম সিনেমায়ও। পাকিস্তান: মিসবাহ আরশাদ২৬ বছর বয়সী মিসবাহ আরশাদ লাহোরের মেয়ে এখন জার্মানিতে মনোবিজ্ঞান পড়ছেন তিনি তিনি নারীদের ক্ষমতায়ন ও শিক্ষা নিয়ে কাজ করেন। ভালোবাসেন ভ্রমণ করতে।

নেপাল: প্রয়াশনা গুরুং২৪ বছর বয়সী প্রয়াশনা এখন যুক্তরাজ্যে থাকেন তিনি প্রথম বিবাহিত মিস ইউনিভার্স নেপাল সিঙ্গেল মায়ের মেয়ে এই শক্তিময়ী নারী নেপালে নারী উদ্যোক্তাদের জন্য কাজ করেনশ্রীলঙ্কা: নিমহারা সাসিন্দি কলম্বোর মেয়ে নিমহারার বয়স ২৫ বছর তিনি একজন মডেল, অভিনেত্রী ও ফ্যাশন ইনফ্লুয়েন্সারশিশুদের শিক্ষা ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেন তিনি ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রামদা–হকিস্টিক হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ–মিছিল

রামদা–হকিস্টিক হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ–মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বিক্ষোভ করেন। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন