খাগড়াছড়ি সদর উপজেলায় পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাগড়াপুর এলাকায় মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্ক করে রাখা হতো। গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর পিকআপ দুটি সেখান থেকে সরিয়ে ফেলেছেন চালক। এর পর থেকেই পিকআপের মালিককে খুঁজছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের খুঁজে পাওয়া যায়নি।খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
পরে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সূত্র: প্রথম আলো

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই সমঝোতা জরুরি
শতাধিক ব্যক্তিকে গুম–হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক...
পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না, অভিযোগ আইবিসির
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ ১৭ জনের কারাদণ্ড, জরিমানা ৫০ কোটি টাক...
একবার কথা দিলে সেখান থেকে সরে আসি না: সুনেরাহ্

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন