advertisement

শতাধিক ব্যক্তিকে গুম–হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ

শতাধিক ব্যক্তিকে গুম–হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ফটো কার্ড প্রিন্ট

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন শেষ হয়েছে। ১৫তম সাক্ষী এই মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ আজ বৃহস্পতিবার শেষ হয়। এর মধ্য দিয়ে আজ এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হলো।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে।

আগামী রোববার এই মামলায় আসামিপক্ষের সাক্ষী উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত ১ অক্টোবর।

জেরা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আজ তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।আসামিপক্ষের সাক্ষী উপস্থাপন শেষ হলে মামলাটি যুক্তিতর্কের অপেক্ষায় থাকবে।এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই সমঝোতা জরুরি গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই সমঝোতা জরুরি পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না, অভিযোগ আইবিসির পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না, অভিযোগ আইবিসির সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ ১৭ জনের কারাদণ্ড, জরিমানা ৫০ কোটি টাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ ১৭ জনের কারাদণ্ড, জরিমানা ৫০ কোটি টাক... একবার কথা  দিলে সেখান থেকে সরে আসি না: সুনেরাহ্ একবার কথা দিলে সেখান থেকে সরে আসি না: সুনেরাহ্ খাগড়াছড়িতে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন, মালিককে খুঁজছে পুলিশ খাগড়াছড়িতে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন, মালিককে খুঁজছে পুলিশ
advertisement

বগুড়ায় বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মারা গেছেন

বগুড়ায় বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মারা গেছেন
বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানী থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা

রাজধানী থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা
রাজধানীর উত্তরখান থেকে মো. আবুল হাসান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি অপরাধবিষয়ক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম অলক্রাইম.টিভির প্রতিবেদক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
মহান বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে দলের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন