advertisement

মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আইসিজের

মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আইসিজের
ফটো কার্ড প্রিন্ট
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালত বলেছেন, গণহত্যাসহ আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইয়াসির আলীর ছক্কার ঝড়ে হলো না সাইফের সেঞ্চুরি, বাংলাদেশের দাপুটে জয় ইয়াসির আলীর ছক্কার ঝড়ে হলো না সাইফের সেঞ্চুরি, বাংলাদেশের দাপুটে জয় আইবিএফবির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আইবিএফবির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গবেষণা অনুদান পেলেন ঢাবির ৩ জন গবেষক গবেষণা অনুদান পেলেন ঢাবির ৩ জন গবেষক ওয়াশিংটনে আরও এক বছর প্রেস মিনিস্টার থাকছেন গোলাম মোর্তোজা ওয়াশিংটনে আরও এক বছর প্রেস মিনিস্টার থাকছেন গোলাম মোর্তোজা নতুন সিনেমায় রবীন্দ্রসংগীত গাইলেন অণিমা রায় নতুন সিনেমায় রবীন্দ্রসংগীত গাইলেন অণিমা রায়
advertisement

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশ লোগো

ঢাকা মহানগরসহ (ডিএমপি) পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে উপমহাপরিদর্শক (ডিআইজি), উপপুলিশ কমিশনার (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। বদলি করা কর্মকর্তাদের ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় ২৫ নভেম্বর থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি-ডিআইজি) উপমহাপরিদর্শক মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, টিডিএস ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি রংপুরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), একই ইউনিটের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার করা হয়েছে।সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাথায় আঘাতের পর স্মৃতি হারানো ও ফিরে পাওয়ার ঘটনা কতটা বাস্তব

মাথায় আঘাতের পর স্মৃতি হারানো ও ফিরে পাওয়ার ঘটনা কতটা বাস্তব
মাথায় আঘাতের পর স্নায়বিক ঝুঁকি নিয়ে সচেতন থাকা জরুরি

মাথায় আঘাত পাওয়ার পর স্মৃতিশক্তি হারানো কিংবা হুট করে হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাওয়ার ঘটনা সিনেমায় প্রায়ই দেখা যায়। সম্প্রতি বেবী খাতুনের এমনই এক চমকপ্রদ ঘটনার খবর অনেকের কাছেই সিনেমার কাহিনির মতো মনে হচ্ছে। তবে বাস্তব জীবনে এমন ঘটনা ঘটলে এর পেছনের স্নায়বিক কারণ এবং ঝুঁকি নিয়ে সচেতন থাকা জরুরিস্মৃতি কীভাবে কাজ করেস্মৃতি তৈরি, সংরক্ষণ ও মনে করার কাজে মস্তিষ্কের বিভিন্ন অংশের সমন্বিত নেটওয়ার্ক কাজ করে।

মস্তিষ্কের হিপোক্যাম্পাস নতুন স্মৃতি তৈরি ও সংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর প্রি-ফ্রন্টাল কর্টেক্স তথ্য ধরে রাখা, সাজানো ও স্মৃতি পুনরুদ্ধারের মতো কাজে ভূমিকা রাখে। মাথায় জোরালো আঘাত লাগলে মস্তিষ্কের কোষে সাময়িক রক্তপ্রবাহের ব্যাঘাত ঘটতে পারে, ফুলেও যেতে পারে। মস্তিষ্কের কোষ ও স্নায়ুর কার্যক্রম ব্যাহত হতে পারে।

কোষের ভেতরে রাসায়নিক ও বিপাকীয় পরিবর্তন এবং স্নায়ুর সংযোগের কার্যকারিতায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কার কথাও বলেন বিশেষজ্ঞরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মেডিক্যাল সেন্টারের জন্য ১১ নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মেডিক্যাল সেন্টারের জন্য ১১ নির্দেশনা
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

মালয়েশিয়ায় যেতে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন কর্মীরা।

স্বাস্থ্য পরীক্ষা অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে মেডিক্যাল সেন্টারগুলোকে ১১টি নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।এই পরীক্ষা পরিচালনার জন্য ইতিমধ্যে মালয়েশিয়া থেকে ৫১টি মেডিক্যাল সেন্টার অনুমোদন পেয়েছে।বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় আনফিট ঘোষিত হলে দেশে ফেরত পাঠানোসহ কর্মীর সংশ্লিষ্ট সব খরচ মেডিক্যাল সেন্টারকে বহন করতে হবে।আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পাঠানো ডিমান্ড লেটারে উল্লেখ থাকা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে।

ডিমান্ড লেটারে উল্লেখ থাকা সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিক্যাল স্লিপ ইস্যু করা যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন