মালয়েশিয়ায় যেতে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন কর্মীরা।
স্বাস্থ্য পরীক্ষা অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে মেডিক্যাল সেন্টারগুলোকে ১১টি নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।এই পরীক্ষা পরিচালনার জন্য ইতিমধ্যে মালয়েশিয়া থেকে ৫১টি মেডিক্যাল সেন্টার অনুমোদন পেয়েছে।বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় আনফিট ঘোষিত হলে দেশে ফেরত পাঠানোসহ কর্মীর সংশ্লিষ্ট সব খরচ মেডিক্যাল সেন্টারকে বহন করতে হবে।আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পাঠানো ডিমান্ড লেটারে উল্লেখ থাকা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে।
ডিমান্ড লেটারে উল্লেখ থাকা সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিক্যাল স্লিপ ইস্যু করা যাবে।
সূত্র: প্রথম আলো

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
মাথায় আঘাতের পর স্মৃতি হারানো ও ফিরে পাওয়ার ঘটনা কতটা বাস্তব
অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা–আগুন, সর্বোচ্চ গোপালগঞ্জে
নাশকতাই কি আওয়ামী লীগের রাজনীতির শেষ আশ্রয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন