advertisement

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মেডিক্যাল সেন্টারের জন্য ১১ নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মেডিক্যাল সেন্টারের জন্য ১১ নির্দেশনা
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
ফটো কার্ড প্রিন্ট

মালয়েশিয়ায় যেতে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন কর্মীরা।

স্বাস্থ্য পরীক্ষা অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে মেডিক্যাল সেন্টারগুলোকে ১১টি নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।এই পরীক্ষা পরিচালনার জন্য ইতিমধ্যে মালয়েশিয়া থেকে ৫১টি মেডিক্যাল সেন্টার অনুমোদন পেয়েছে।বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় আনফিট ঘোষিত হলে দেশে ফেরত পাঠানোসহ কর্মীর সংশ্লিষ্ট সব খরচ মেডিক্যাল সেন্টারকে বহন করতে হবে।আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পাঠানো ডিমান্ড লেটারে উল্লেখ থাকা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে।

ডিমান্ড লেটারে উল্লেখ থাকা সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিক্যাল স্লিপ ইস্যু করা যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শেনঝেনে বৈঠক: বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়াতে একমত ট্রাম্প, সি ও পুতিন শেনঝেনে বৈঠক: বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়াতে একমত ট্রাম্প, সি ও পুতিন ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য মেক্সিকোর নীল সমুদ্র হয়ে উঠেছে চকলেটরঙা, সমুদ্র রক্ষায় নৌবাহিনীর অভিযান মেক্সিকোর নীল সমুদ্র হয়ে উঠেছে চকলেটরঙা, সমুদ্র রক্ষায় নৌবাহিনীর অভিযান হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যশোর পৌর পার্কে বন্ধুসভার ২৮ বছর পূর্তির উৎসব যশোর পৌর পার্কে বন্ধুসভার ২৮ বছর পূর্তির উৎসব
advertisement

শেনঝেনে বৈঠক: বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়াতে একমত ট্রাম্প, সি ও পুতিন

শেনঝেনে বৈঠক: বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়াতে একমত ট্রাম্প, সি ও পুতিন
ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন (বাঁ থেকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের শেনঝেনে, ১৯ নভেম্বর ২০২৬

রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার এ বৈঠক হয়। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা ধরে চলে।বৈঠক শেষে তিন দেশ পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সুবিধার জন্য এ উদ্যোগ নেওয়া হবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত যৌথ ‘শান্তি ঘোষণায়’ এ কথা বলা হয়েছে।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিন নেতা জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহের গুরুত্বের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন। পারমাণবিক যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয় বলেও তাঁরা একমত হয়েছেন।

পারমাণবিক ঝুঁকি কমানো ও পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে তিন দেশ আলোচনা অব্যাহত রাখবে।এমন এক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বৈঠক অনুষ্ঠিত হলো, যখন বিশ্বজুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য

ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য

‘তিনি পরিণত বয়সে পৌঁছালেন, অথচ তাঁর পর্যাপ্ত সম্পদ নেই। তখন খুওয়াইলিদ কন্যা খাদিজা তাঁকে হুবাশার বাজারের উদ্দেশে বাণিজ্যে নিয়োজিত করেন।’ (আবদুর রাজ্জাক আস-সানআনি, আল-মুসান্নাফ, হাদিস: ৯৪৭২)মহানবী (সা.) মক্কা থেকে জাজিরাতুল আরবের দক্ষিণ সীমান্তের কত দূর পর্যন্ত সশরীরে ভ্রমণ করেছিলেন? খাদিজার বাণিজ্য কাফেলা দক্ষিণের ঠিক কোন স্থানে প্রেরিত হয়েছিল? তিহামার সীমান্ত কতটুকু? কোথায় সেই হুবাশার বাজার (সুক হুবাশা)?

আর কোন পথেই-বা তিনি সেই বাণিজ্যিক কেন্দ্রে ভ্রমণ করেছিলেন?ইবনে হিজামের চোখে নবীজির বাণিজ্য হাকিম ইবনে হিজাম ছিলেন কোরাইশ বংশের সম্মানিত নেতা ও বিখ্যাত ‘দারুন নদওয়া’র স্বত্বাধিকারী। তিনি খাদিজার চাচাতো ভাই ও যৌবনে নবীজির অত্যন্ত কাছের বন্ধু। বয়সে নবীজির চেয়ে তিনি পাঁচ বছরের বড়।

(আল–আসকালানি, আল-ইসাবা ফি তাময়িযিস সাহাবা, ২/১১২, দারুল কুতুব আল-ইলমিয়্যা, বৈরুত, ১৯৯৫)অষ্টম হিজরি পর্যন্ত ইসলাম গ্রহণ না করলেও নবীজির প্রতি তাঁর অগাধ ভালোবাসা ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেক্সিকোর নীল সমুদ্র হয়ে উঠেছে চকলেটরঙা, সমুদ্র রক্ষায় নৌবাহিনীর অভিযান

মেক্সিকোর নীল সমুদ্র হয়ে উঠেছে চকলেটরঙা, সমুদ্র রক্ষায় নৌবাহিনীর অভিযান

মেক্সিকো লড়াই করছে সমুদ্রের শৈবালের বিরুদ্ধে। অতিরিক্ত শৈবালের কারণে ধুঁকছে মেক্সিকোর পর্যটন অর্থনীতি। হোটেল ও স্নরকেলিং ব্যবসায় ধস নেমেছে। হঠাৎ এই শৈবাল বেড়ে যাওয়ার কারণ কী?মেক্সিকোর ক্যারিবিয়ান উপকূল নীল জলরাশি আর সাদা বালুর সৈকত। কিন্তু সেই নীল সমুদ্রই হঠাৎ রূপ নিল গাঢ় চকলেট রঙে। সমুদ্রের এই রূপ বদলের পেছনে রয়েছে ‘সারগাসাম’ নামের একধরনের সামুদ্রিক শৈবাল। প্রাকৃতিকভাবে সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য শৈবাল উপকারী।

কিন্তু অতিরিক্ত শৈবাল মেক্সিকোর পর্যটন অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিপুল পরিমাণ শৈবাল সরাতে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে মেক্সিকোর নৌবাহিনী।সমুদ্রে শৈবাল সরানোর মহাযজ্ঞগত অক্টোবরে মেক্সিকোর উপকূল থেকে আধা মাইল দূরে কমান্ডার আলভারো ভিলানুয়েভা ও তাঁর দল এক বিশাল শৈবালপুঞ্জের দেখা পায়।

স্যাটেলাইট ও ড্রোনের সাহায্যে এর গতিবিধি নজরদারি করছিল নৌবাহিনী।এরপর ‘নাটানস’ নামের বিশেষ একটি জাহাজ থেকে পানিতে কনভেয়ার বেল্ট নামিয়ে শৈবালগুলো টেনে তোলা শুরু হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন