গাঁদা ফুলের বেণিএই জগৎ যেন গাঁদা ফুলের বেণিতার নির্জন ছায়ায়ডুবে আছে মোহডাঙা গ্রামগুলিএখানে তোমার চোখেরাত্রিশেষে যেই আলো ফোটেসেই আলোর শরীরেছড়িয়ে রাখি আমাদের না বলা কথাগুলোতোমাকে দেখেকাঁটার গায়ে হেসে ওঠে ঘুমন্ত কাশফুলওপ্রতিদিনপ্রতিদিন একটু একটু করে হলদে দেয়ালের অভ্যন্তরে ঢুকে পড়ছি। নিঃসঙ্গ আঁধারের সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি।
স্মৃতিশূন্য মানুষগুলো দেখছি স্ফুলিঙ্গের গয়নায়, তাঁদের অজস্র জ্বলজ্বলে চোখ থেকে ছিটকে আসছে ভালুকের ছায়ার মতো বর্শা, বর্শাগুলো জমিয়ে রাখছি মৌন কামারশালায়।সমুদ্র দেখার আগেসমুদ্র দেখার আগে দুঃখগুলো জমা রাখো শবাগারেবকুলের ঘ্রাণে তারা মিশে থাক অন্ধকারেভাসিয়ে নিক অতীত কালের নদী ভাঙা পানির তোড়েতুমি দেখোঘুমন্ত জাহাজের রংসমুদ্র দেখার আগে মুছে ফেল নিজেকে ধ্বস্ত স্মৃতির ধূসর আকাশেফিরে আসোধীরে ধীরে ফিরে আসো নতুন মেঘের মতোছায়া ফেল মৃন্ময়ীর মুখেগভীর জলের ধ্বনি মিশুক আঁধারেঅনুরাগ ফুটুক প্রেয়সী চোখেতুমি আছআমাদের শুকানো নদীর ম্যাপেফিরে আসো বৃষ্টির ঘ্রাণ আর নদীভাঙন শেষেসর্বহারা মানুষের মনেমধুরিমাস্বপ্নে দেখা ভেসে যাওয়া ধূসর বাঞ্ছাতরি যদি ভেড়ে তোমাদের ঘাটে, আমাকে জাগিও, রোদফোটা উড়ন্ত পালকে।
বিস্তীর্ণ সবুজে নেমে শরীরে ফিরছে মুগ্ধ জলের গান, খুলে পড়ছি নিস্তব্ধ মাঠের ভেঙে পড়া সীমা, ওখানে তোমাকেই দেখছি মধুরিমা।
সূত্র: প্রথম আলো

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা
ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, বাড়িতে মাতম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন