কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক ব্যাংক এজেন্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকায় একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রেদোয়ান হোসেন (রিফাত)। তিনি মধ্যমপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন রেদোয়ান (৩৫)।
গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আটক তরুণের নাম আবরাদ হাসান (সজিব)। তিনি কিশোর গ্যাং সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে লালমাই বাজারে রেদোয়ানের সঙ্গে আবরাদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন রাত থেকে রেদোয়ান নিখোঁজ ছিলেন।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে বাবা দেলোয়ার হোসেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সূত্র: প্রথম আলো

‘বউ জামাই’, ‘মজদুর’, ‘ম্যাচের জীবন’-তিনটি ছবি ফিরিয়ে আনল হারানো মেয়ের স্মৃতি, কাঁদলে...
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, একই পরিবারের ৪ জন নিহত
‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: হুমায়ুন কবির
কিছু সুন্দর মুহূর্ত, কিছু নতুন অনুভূতি
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন