ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মো. সাইদুল ইসলাম (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুর দুই হাত পেছনে বাঁধা আর মুখে স্কচটেপ লাগানো ছিল।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বাঞ্ছারামপুরের হোগলাকান্দি গ্রামে এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইদুল ওই গ্রামের মুন্সিবাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।নিহত শিশুটির পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর শুক্রবার বিকেলে দোকান থেকে শিঙাড়া কিনে আনার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইদুল। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
শিশুটির খোঁজ পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়।প্রতিবেশী ওই বাড়ির মালিক ফরিদা বেগম আজ বৃহস্পতিবার বিকেলে শৌচাগার থেকে বের হওয়ার সময় দুর্গন্ধ পান।
সূত্র: প্রথম আলো

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে
চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালিয়েছিলেন, গণপিটুনিতে নিহত
গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন