advertisement

চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চকবাজার, ঢাকা। ২৬ নভেম্বর, ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

পুরান ঢাকার চকবাজারের ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, চকবাজারের ছোট কাটারায় শামসুল হক টাওয়ারের বিপরীতে ভবনটির অবস্থান।

ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গুদামে আগুনের সূত্রপাত হয়।রাত সাড়ে ৯টার দিকে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার প্রথম আলোকে বলেন, কর্মীরা প্লাস্টিকের গুদামঘরটি বন্ধ করে চলে যান। তাই এখানে হতাহতের কোনো আশঙ্কা নেই। তবে প্রচণ্ড ধোঁয়া ছড়াচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে শিঙাড়া কিনতে বেরিয়েছিল, ছয় দিন পর হাত বাঁধা লাশ পাওয়া গেল শিশুটির শিঙাড়া কিনতে বেরিয়েছিল, ছয় দিন পর হাত বাঁধা লাশ পাওয়া গেল শিশুটির জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালিয়েছিলেন, গণপিটুনিতে নিহত জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালিয়েছিলেন, গণপিটুনিতে নিহত গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে
advertisement

শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার

শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আহত একটি সোনালী হনুমান উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে (৩৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের সময় তিনি রাঙামাটিতে এপিবিএনে সংযুক্ত ছিলেন। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বলেন, শুনানিকালে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হলেও এজলাসে তোলা হয়নি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।এর আগে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন।

সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ রয়েছে: মিয়া গোলাম পরওয়ার

সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ রয়েছে: মিয়া গোলাম পরওয়ার
সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে

রাজনৈতিক সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সংলাপের দিনক্ষণ ঠিক হলে তাঁরা আনুষ্ঠানিকভাবে জানাবেন। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

এর আগে একই জায়গায় সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়। বৈঠকের বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে যাবেন, সে প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১১–দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে।পরওয়ার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন