advertisement

নিরাপত্তার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের মন্ত্রীরা

নিরাপত্তার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের মন্ত্রীরা
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৫৬তম বার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ২০ জানুয়ারি ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এখন সবচেয়ে বেশি চাহিদা থাকা কয়েকটি সরকারি বাসভবনের বয়স ১০০ বছরের বেশি। নিরাপত্তার দিক থেকেও এগুলো অত্যন্ত সুরক্ষিত। প্রবেশাধিকার নিয়ন্ত্রিত ফটক ও উঁচু দেয়ালে ঘেরা এসব বাড়ি রাজধানীর বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন।বাড়িগুলো মূলত সামরিক জেনারেল ও বাহিনীর অন্য শীর্ষ কর্মকর্তাদের থাকার জন্য তৈরি করা হয়েছিল।

কিন্তু এখন সেখানে বসবাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। তাঁদের ভাষ্য, ওয়াশিংটনের অন্য যেকোনো জায়গার তুলনায় এসব সামরিক আবাসনে তাঁরা বেশি নিরাপদ বোধ করেন।ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন সদস্য এখন ওয়াশিংটন ডিসির সামরিক আবাসনে থাকছেন। অতীতে কোনো প্রেসিডেন্টের আমলে এতসংখ্যক জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তার সামরিক আবাসনে থাকার নজির বিরল।

ফলে বর্তমান সংখ্যাটি ঐতিহাসিকভাবে অনেক বেশি।যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বেড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুলি: এসআরবি গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুল... ট্রাম্পের মতো দেখতে আরেকটি সাদা–কালো মহিষের দেখা মিলল প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনীতে ট্রাম্পের মতো দেখতে আরেকটি সাদা–কালো মহিষের দেখা মিলল প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদ... ভাঙন ভাঙন ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে ভবিষ্যতে বসব না: নাসীরুদ্দীন ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে ভবিষ্যতে বসব না: নাসীরুদ্দীন
advertisement

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও
মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা

শুধু টাকা থাকলেই হয় না, এই শীর্ষ ধনী পরিবারের কন্যার বিলাসবহুল ব্র্যান্ডের তৈরি লেহেঙ্গা, শাড়ি আর এথনিক পোশাকের কালেকশন বলছে, তাঁর ফ্যাশন ভাবনা মোটেও গতানুগতিক নয়। তাই তো ভোগ ম্যাগাজিনের ভারত সংস্করণে 'বেস্ট ড্রেসড' খেতাব দেওয়া হয়েছে তাঁকে। বিশ্বমঞ্চে ভারতীয় ফ্যাশন ঐতিহ্যকে তুলে ধরে আসছেন ভারতের শীর্ষ ধনী পরিবারের কন্যা ইশা আম্বানি। আবার কখনও বেছে নিচ্ছেন ভিনটেজ কতুর।

তাঁর ফ্যাশন ভাবনা যে মোটেও গতানুগতিক নয়, তা বলাই বাহুল্য। গত কয়েক বছরে একের পর এক নজরকাড়া উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করেছেন এই ব্যবসায়ী ও সমাজসেবী।

২০২৬ সালের মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়ি, কান চলচ্চিত্র উৎসবে ভিনটেজ সোনালি শ্যানেল স্যুট কিংবা ২০২৬ সালের অস্কারে ভিনটেজ ভ্যালেন্তিনো পোশাকে তাঁর উপস্থিতি; সব মিলিয়ে আন্তর্জাতিক সেরা পোশাক পরিহিত তারকাদের তালিকায় এখন পরিচিত নাম ইশা।মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা তবে তাঁর পোশাকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আন্তর্জাতিক ফ্যাশন হাউসগুলোর নকশায় ভারতীয় পোশাকের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেউ আ.লীগের স্লোগান দিলে বা ‘জয় বাংলা’ বললে তাকে গ্রেপ্তার করে সাত বছরের কারাদণ্ড দিতে হবে: খোমেনী এহসান

কেউ আ.লীগের স্লোগান দিলে বা ‘জয় বাংলা’ বললে তাকে গ্রেপ্তার করে সাত বছরের কারাদণ্ড দিতে হবে: খোমেনী এহসান
আওয়ামী লীগকে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) চিরতরে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি পালন করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। রাজধানীর শাহবাগে, ২৭ নভেম্বর

নির্বাহী আদেশ এবং সংসদে সাংবিধানিক আইন পাসের মাধ্যমে আওয়ামী লীগকে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

এর আগে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ চার রাস্তার মোড়ে এসে অবস্থান নেন দলটির নেতা–কর্মীরা।সমাবেশে বক্তারা বলেন, আজকের এই কর্মসূচি মূলত একটি ডেমো। ভবিষ্যতে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাঁরা শাহবাগ অবরুদ্ধ করে রাখার কর্মসূচি দেবেন।

তাঁরা আরও বলেন, বাংলাদেশে ভারতের কোনো দখল বা হস্তক্ষেপের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না।আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জনিয়ে সংগঠনটির আহ্বায়ক খোমেনী এহসান বলেন, ‘আইন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিসরে পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৩১

মিসরে পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৩১

মিসরে গত নভেম্বর রাতে পেট্রলিয়াম–বোঝাই একটি লরি উল্টে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন