advertisement

হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসি

হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসি
হরমুজ প্রণালির কাছে সাগরে একটি জাহাজে দাউ দাউ করে আগুন জ্বলছে, আকাশে উড়ছে ঘন কালো ধোঁয়া
ফটো কার্ড প্রিন্ট

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে এ ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।আইআরজিসির নৌবাহিনী জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে ওমানের খাসাব বন্দরের প্রবেশমুখে একটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

এর কিছুক্ষণ পর হরমুজ প্রণালির পূর্ব দিকের একটি ‘অননুমোদিত নৌপথে’ আরেকটি ট্যাংকারও একই ধরনের মাইনের আঘাতে বিস্ফোরিত হয়।হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরানইরানি বাহিনীর দাবি, জলসীমায় নিজেদের উপস্থিতি গোপন রাখতে এবং নজরদারি এড়াতে দুটি ট্যাংকারই তাদের অবস্থান শনাক্তকরণব্যবস্থা (ট্র্যাকিং সিস্টেম) বন্ধ করে রেখেছিল।বিবৃতিতে ওই নৌপথটি নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি নৌবাহিনী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাবানের ছুটি বাবানের ছুটি নীল দরজা নীল দরজা এক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর এক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরা সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরা
advertisement

চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, কর্মস্থল ঢাকা

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ‘স্পেশালিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারতে প্রতারণার শিকার ৫ বাংলাদেশি, ১০ লাখ টাকা খুইয়ে দেশে ফিরে আটক

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন নরসিংদীর পাঁচ বাংলাদেশি। তাদের অভিযোগ, ভারতে যাওয়ার পর একটি চক্র তাদের জিম্মি করে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কালকিনি থানাসংলগ্ন এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে তোলা

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার পর শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।সংঘর্ষে আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও আহত হওয়ার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন।

মিছিলের নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মুখোমুখি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন