advertisement

হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’, ঝুঁকিতে স্পর্শকাতর তথ্য

হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’, ঝুঁকিতে স্পর্শকাতর তথ্য
সাইবার হামলার একটি মহড়ায় করণীয় নিয়ে আলোচনা করছেন মার্কিন বিমানবাহিনীর দুই কর্মকর্তা। টেক্সাস, যুক্তরাষ্ট্র। ১ জুন ২০১৯
ফটো কার্ড প্রিন্ট

মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করেছেন হ্যাকাররা। এতে স্পর্শকাতর কৌশলগত, কর্মী ও সরবরাহ ব্যবস্থাসংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।তিন সূত্রের মধ্যে দুজন জানান, প্রায় এক মাস সিস্টেমটি উন্নত করার কাজ চলার সময় ‘ক্লাউড ওয়ান’-এ এই অনুপ্রবেশের ঘটনা ধরা পড়ে।

তাঁরা আরও বলেন, বিষয়টি ধরা পড়ার পর পুরো প্ল্যাটফর্মে কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে।হ্যাকারদের পরিচয়, এ অনুপ্রবেশ কতটা গভীরে পৌঁছেছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না—তা রয়টার্স নিশ্চিত হতে পারেনি।রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিমানবাহিনী বলেছে, তারা ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তাজনিত অবস্থা, দুর্বলতা কিংবা পরিচালন পরিস্থিতি নিয়ে মন্তব্য করে না।

বিমানবাহিনী দপ্তরের তথ্য, ব্যবস্থা ও অভিযানের সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা সব সময় সতর্কতামূলক ব্যবস্থা নিই।’যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে সাম্প্রতিক সময়ে প্রকাশ পাওয়া অন্তত আরও ছয়টি সাইবার ঘটনার ধাক্কা সামলাচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ আগুনের কোনো দল নেই আগুনের কোনো দল নেই ‎ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন ‎ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’ সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’ আটক বাংলাদেশিদের দিকে নজর দিন আটক বাংলাদেশিদের দিকে নজর দিন
advertisement

নতুন তিন মেডিকেল কলেজে ১৫০ আসন, বাড়ছে পুরোনো কলেজেও

দেশে মেডিকেল শিক্ষায় ভর্তির সুযোগ আরও বাড়ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হবে। কলেজ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খরচের টাকা না থাকলে যুক্তরাষ্ট্র ভ্রমণ নয়, আরও যা জানালো দূতাবাস

যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় সেখানে যাবতীয় খরচ বহনের আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এর পাশাপাশি ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শও দেওয়া হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত

আদালতের এ নির্দেশের ফলে রাজ্যে আপাতত বিরোধী দলনেতার পদ শূন্য হয়ে গেছে। আগামী ১০ দিনের মধ্যে নতুন করে এ পদে নিয়োগের সিদ্ধান্ত নিতে বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছেন আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন