advertisement
advertisement

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন’ মাইকিংয়ের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ দুজন আটক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন’ মাইকিংয়ের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ দুজন আটক

নওগাঁর মান্দায় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং

advertisement

দণ্ডপ্রাপ্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন বলে মাইকিং করায় নওগাঁর মান্দা উপজেলার দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে তাঁদের আটক করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। আটক দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

আটক ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মান্দার কাঁশোপাড়া ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল সরকার।মান্দা থানা–পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।ভাইরাল হওয়া ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অটোরিকশাটির পেছনে একটি মাইক বাঁধা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর