একটি পরিবারের আট ভাই-বোনের মধ্যে চারজনই খর্বাকৃতি। তাঁদের মধ্যে দুই বোন ও দুই ভাই। নানা সীমাবদ্ধতার মধ্যেও জীবন চলছে তাঁদের। এমন একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে মানিকগঞ্জ বন্ধুসভা।২৪ অক্টোবর সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটবাউর গ্রামে ওই পরিবারের বাড়িতে গিয়ে একটি সেলাই মেশিন, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেন বন্ধুসভার সদস্যরা।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবারটিকে এসব সহায়তা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিন, বন্ধুসভার উপদেষ্টা আমজাদ হোসেন, সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক লিটন মিয়া, সহসভাপতি সৌরভ মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমানসহ অন্য বন্ধুরা।পরিবার ও প্রতিবেশীরা জানান, মৃত হজরত আলী ও বৃদ্ধা জহুরা বেগমের পাঁচ মেয়ে ও তিন ছেলের মধ্যে চার সন্তানই খর্বাকৃতির।
তাঁরা হলেন মোছা. হাবিয়া (৬৪), মেহেরজান (৫৮), ইজ্জত আলী (৫২) ও সিরাজ আলী (৪৮)।
সূত্র: প্রথম আলো

পূজার ছুটি শেষে ফিরে দেখেন, বাসায় রাখা ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নেই
আজকের বিনিময় হার
সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ঘূর্ণিঝড় হয়ে আঘাত হানতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলে
আগে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে হতো? জানালেন অস্কারজয়ী তারকা
পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন