advertisement

পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত
স্নাতকোত্তর পাস প্রার্থীরা ডাকযোগে, সরাসরি বা ই–মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’ পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের জন্য ‘সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ’ পদে লোকবল নিয়োগ দেবে। পদটিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা ডাকযোগে, সরাসরি বা ই–মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর।উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে সংক্ষিপ্ত তথ্য–পদের নাম: সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ (পুনঃ সার্কুলার)–পদসংখ্যা: নির্ধারিত নয়–শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।–ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরসহ ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।–৬০-৭০টি শাখার দায়িত্ব পালন অথবা ৩০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।–বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণে দক্ষতা এবং কর্মী ব্যবস্থাপনা ও কর্মী উন্নয়নের যোগ্যতা থাকতে হবে।–কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে।–পরিদর্শনের কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে যাওয়ার মানসিকতা থাকতে হবে।ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগপ্রধান দায়িত্বসমূহসংস্থার প্রধান কার্যালয়ে অবস্থান করে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা, বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ, কর্মী ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং শাখা পরিদর্শনের মাধ্যমে ঋণ ক...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরি... অটোরিকশা চুরির অভিযোগে আধা কিলোমিটার ধাওয়া করে পিটুনি, দুজনের মৃত্যু অটোরিকশা চুরির অভিযোগে আধা কিলোমিটার ধাওয়া করে পিটুনি, দুজনের মৃত্যু সম্প্রীতির বার্তায় নোয়াখালীতে পূজার উপহার সম্প্রীতির বার্তায় নোয়াখালীতে পূজার উপহার তরুণকে গুলির পর এলাকাবাসীর ধাওয়া, মোটরসাইকেল রেখে পালাল দুর্বৃত্তরা তরুণকে গুলির পর এলাকাবাসীর ধাওয়া, মোটরসাইকেল রেখে পালাল দুর্বৃত্তরা
advertisement

লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত

লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত
হাল সিটির বিপক্ষে লাল কার্ড দেখেন ফুলহামের সেজেগনন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটিতে ৪১, চেলসিতে ১৪১—শীর্ষস্তরে এরই মধ্যে ১৮২ ম্যাচ খেলে ফেলেছেন কোল পালমার। ইংল্যান্ডের ২৪ বছর বয়সী উইঙ্গার সিনিয়র ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন গতকাল। স্টামফোর্ড ব্রিজে টটেনহামের বিপক্ষে চেলসির ২–০ গোলে হারের ম্যাচে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছেড়ে যেতে হয় ৮০ মিনিটে।মজার বিষয় হচ্ছে, ক্লাব ফুটবলে পালমারের প্রথম লাল কার্ডের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি ক্লাবে প্রবেশ করেছে চেলসি।

ক্লাবের জন্য বিব্রতকর এই মাইলফলকে লন্ডনের ক্লাবটির আগে পৌঁছেছে এভারটন ও আর্সেনাল।ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইট বলছে লাল কার্ডের সেঞ্চুরির পথে আছে কয়েকটি ক্লাব। এর মধ্যে ৯৬টি নিয়ে সবচেয়ে কাছাকাছি নিউক্যাসল ইউনাইটেড।ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেডের অবশ্য বেশ সময় লাগবে। সিটির খেলোয়াড়েরা ৭৮টি আর ইউনাইটেড ৭৭টি দেখেছেন এখন পর্যন্ত।এবারের প্রিমিয়ার লিগে ২৪ অক্টোবর পর্যন্ত মোট ১২ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন।

এর মধ্যে দুটি করে দেখেছেন ব্রেন্টফোর্ড ও সান্দারল্যান্ডের খেলোয়াড়েরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লোগো
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। কেউ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ফলে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য জানা কিংবা অন্য কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকেরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা গেছে, সেখানে একটি নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলছে। শিগগিরই তা চালু হবে।

এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করছে। পরে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।এ বিষয়ে জানতে জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।কয়েক দিন ধরেই ব্যাংকসহ আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়।

তিন দিন পর আজ সকাল আটটা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবার

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবার
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ বলা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল সিলেট থেকে স্বজনেরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এসি ল্যান্ডের শ্বশুর মহসিন মিয়া জানিয়েছেন, আরিফুরের শারীরিক অবস্থা এখন ভালো।শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এসি ল্যান্ড আরিফুর রহমানের বাসায় ছুটে যান পুলিশসহ তাঁর সহকর্মীরা। পরে তাঁকে সিলেটের হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান।গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজের দাপ্তরিক ফেসবুক পেজ থেকে পরপর দুটি পোস্ট করেন এসি ল্যান্ড আরিফুর রহমান।

একটিতে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং অন্যটিতে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লেখা ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন