তাঁর নিজের পছন্দ তিন নম্বর পজিশন। ক্রিকেটের মতো দলীয় খেলায় নিজের পছন্দটা পরে আসে। সবার আগে এখানে দেখা হয় দল। ভারত দলে তিলক বর্মাকে সে কারণেই খেলতে হয় ৬–৭ নম্বরে। মানে ফিনিশার হিসেবে। দলের কারণে ফিনিশার হয়ে এই পজিশনটা যেন নিজের করে নিয়েছেন তিলক। সেটা ভারতের হয়ে হোক বা স্বীকৃত টি–টুয়েন্টিতে অন্য দলের হয়ে হোক।একটা পরিসংখ্যানে বিষয়টা আরও স্পষ্ট হবে।
তিলক টি–টুয়েন্টিতে রান তাড়া করতে নেমে যতবার অপরাজিত থেকেছেন, প্রতিবারই তাঁর দল জিতেছে। এমন ইনিংস খেলার সংখ্যাও কম নয়—২৬। ছেলেদের টি-টুয়েন্টিতে রান তাড়ায় অপরাজিত থেকে শতভাগ জয়ের রেকর্ডে সবার ওপরে তিলক। ২৩ ইনিংস নিয়েই এরপরই আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।দুর্ভাগ্যের কারণেই এই রেকর্ডে সবার ওপরে থাকা হয়নি ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সের। ভিন্স রান তাড়ায় যে ৩১ বার অপরাজিত ছিলেন, সেই ৩১ ম্যাচে হারেনি তাঁর দল।
তবে একটি ম্যাচে ফল না হওয়ায় শতভাগ জয়ের রেকর্ডে জায়গা হয়নি ভিন্সের।কাল ৫১ রানের ইনিংস খেলেছেন তিলককাল হ্যাগলি ওভালে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৮১ রান।
সূত্র: প্রথম আলো

আশরাফুলকে কেন সরাল বিসিবি, নতুন ব্যাটিং কোচ কে
শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়
টাইব্রেকারে রোমাঞ্চকর এক জয়ে শেষ আটে কলসিন্দুর
মরিনিওর সর্বশেষ সেই এল ক্লাসিকোর নায়কেরা এখন কে কোথায়
হামজার মতো ফারহানকেও ভুটানের বিপক্ষে পাবে না বাংলাদেশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন