সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা ওয়েবসাইট চালু করেছে জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আজ সন্ধ্যায় ব্যাংক দুটির ওয়েবসাইট সচল হয়। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও ব্যাংক দুটির নিয়মিত কার্যক্রম ও সেবার ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়।
এরপর জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটও বন্ধ করা হয়। আজ সকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট খোলা হলেও সারা দিন ব্যাংক দুটির ওয়েবসাইট বন্ধ থাকে। ওয়েবসাইটে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। তাতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলছে। শিগগিরই ওয়েবসাইট চালু হবে। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। পরে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।
এরপর সন্ধ্যায় ওয়েবসাইট দুটি আবার সচল দেখা যায়।এদিকে সন্ধ্যায় জনতা ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করেছে।
সূত্র: প্রথম আলো

মাটির মায়ায় বাংলার প্রকৃতি ও জীবন
মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আসে
নতুন চার বইয়ের অনুমোদন, এসব বইয়ে কী থাকছে
যুদ্ধাহত বীর ভাস্কর্যের প্রাঙ্গণ পরিষ্কার করে ফুলের বাগান গড়ল বন্ধুসভা
সেন্ট মার্টিন ভ্রমণে কত টাকা পরিবেশ ফি দিতে হবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন