advertisement

শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে এ মন্তব্য করা যুবক রিমান্ডে

শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে এ মন্তব্য করা যুবক রিমান্ডে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবিসংবলিত একটি পোস্টে ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিককে ঢাকার আদালতে হাজির করা হয়। আজ রোববার ঢাকার সিএমএম আদালতে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবিসংবলিত একটি পোস্টে ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিককে (২২) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক।রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এজাহারে উল্লেখ করা অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আসামিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাটির মায়ায় বাংলার প্রকৃতি ও জীবন মাটির মায়ায় বাংলার প্রকৃতি ও জীবন মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আসে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আসে নতুন চার বইয়ের অনুমোদন, এসব বইয়ে কী থাকছে নতুন চার বইয়ের অনুমোদন, এসব বইয়ে কী থাকছে যুদ্ধাহত বীর ভাস্কর্যের প্রাঙ্গণ পরিষ্কার করে ফুলের বাগান গড়ল বন্ধুসভা যুদ্ধাহত বীর ভাস্কর্যের প্রাঙ্গণ পরিষ্কার করে ফুলের বাগান গড়ল বন্ধুসভা সেন্ট মার্টিন ভ্রমণে কত টাকা পরিবেশ ফি দিতে হবে সেন্ট মার্টিন ভ্রমণে কত টাকা পরিবেশ ফি দিতে হবে
advertisement

মাটির মায়ায় বাংলার প্রকৃতি ও জীবন

মাটির মায়ায় বাংলার প্রকৃতি ও জীবন
শিল্পী রফিকুন নবী মাটির মায়া প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর শিল্পী রেহানা ইয়াসমিনের (শাড়ি পরা) সঙ্গে শিল্পকর্ম ঘুরে দেখেন। লালমাটিয়ার দ্য ইলুশনস গ্যালারিতে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মাটির পাখি, মাটির গাছপালা, মাটির মানুষ। শুধু মাটি দিয়েই এক মনোরম শিল্পের জগৎ নির্মাণ করেছেন শিল্পী রেহানা ইয়াসমিন। এই দৃষ্টিনন্দন মৃন্ময় শিল্পসম্ভার সাজানো রয়েছে ২/৬ লালমাটিয়ার দ্য ইলুশনস গ্যালারিতে। সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গন আয়োজন করেছে ‘মাটির মায়া’ নামের ১২ দিন ব্যাপী এই ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৪০টি। সব কটিই পোড়া মাটির। ‘টেরাকোটা’ নামেই যা পরিচিত।

তবে এই শিল্পকর্মগুলোর সঙ্গে প্রচলিত টেরাকোটার বৈশিষ্ট্যগত বড় পার্থক্য রয়েছে। টেরাকোটা সাধারণত হয়ে থাকে দ্বিমাত্রিক। মাটির ফলকের ওপর খোদাই করে বা ছাঁচে ফেলে রিলিফ পদ্ধতিতে নকশা বা বিশেষ কোনো অলংকার করা হয়। এরপর সেই ফলকগুলো পোড়ানো হয় আগুনে। রেহানা ইয়াসমিনের কাজগুলো প্রধানত ত্রিমাত্রিক। ভাস্কর্য যেভাবে তৈরি করা হয়, তেমন করেই তিনি কাদামাটি দিয়ে শিল্পকর্মগুলো তৈরি করেছেন। এরপর বিশেষ কায়দার পোড়ানো হয়েছে।

এ কারণে এই কাজগুলো হয়ে উঠেছে ভাস্কর্যের গুণসম্পন্ন।বরেণ্য চিত্রশিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী ২০ অক্টোবর সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আসে

মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আসে
বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে মাদক নিয়ে উদ্বেগের কথা জানান সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার (ডানে)। ২৫ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে মাদক নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। আজ রোববার বাগেরহাটের নতুন পুলিশ লাইনে আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে এ কথা জানান পারভীন আক্তার।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইজিপি একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন।

কমিউনিটি পুলিশিং সমাবেশে অধ্যক্ষ পারভীন আক্তার বলেন, কলেজে মাদকের বিস্তারের বিষয়টি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানোর পর তাদের নিয়ে কলেজের কিছু চিহ্নিত জায়গা পরিদর্শন এবং মাদকের বিরুদ্ধে সব শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে।হল থেকে বহিষ্কার করার পরও আবার রাতে হলে এসে মাদক সেবন করছে উল্লেখ করে কলেজ অধ্যক্ষ বলেন, ‘এই পূজার ছুটিতে আমার কাছে কয়েকটা ফোন আসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন চার বইয়ের অনুমোদন, এসব বইয়ে কী থাকছে

নতুন চার বইয়ের অনুমোদন, এসব বইয়ে কী থাকছে
বিনা মূল্যের পাঠ্যবই
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণির বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। আর ষষ্ঠ শ্রেণির বই দুটির নাম ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) পৃথক সভায় বই চারটির অনুমোদন দেওয়া হয়েছে। এনসিসিসি দুটি।

একটি মাধ্যমিকের, আরেকটি প্রাথমিকের জন্য। প্রাথমিকের এনসিসিসিতে চতুর্থ শ্রেণির দুটি বই এবং মাধ্যমিকের এনসিসিসির সভায় ষষ্ঠ শ্রেণির বই দুটির অনুমোদন দেওয়া হয়। তবে প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, যে পরামর্শ দেওয়া হয়েছে, সে অনুযায়ী আগামীকালের (আজ সোমবার) মধ্যে পরিমার্জন করে বইগুলো চূড়ান্ত করা হবে।সভায় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষাসচিব জেসমিন নাহার প্রমুখ।এনসিটিবির সূত্রমতে, দুই শ্রেণ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন