advertisement

পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও চলবে মেট্রোরেল, সেটা কীভাবে

পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও চলবে মেট্রোরেল, সেটা কীভাবে
মেট্রোরেল
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় গ্রিডের একাংশে বিপর্যয়ের কারণে আজ মঙ্গলবার দুই ঘণ্টার মতো সময় বিদ্যুৎহীন ছিল ঢাকার একাংশসহ দেশের বিভিন্ন এলাকা। মেট্রোরেল লাইনের একটি সাবস্টেশনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। তবে মেট্রোরেল চলাচলে এর কোনো প্রভাব পড়েনি। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও মেট্রোরেল চলাচল বন্ধ হবে না।

আজ জাতীয় গ্রিডে আংশিক বিপর্যয়ের পর ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেট্রোরেল চলাচল ব্যাহত হয়নি। তাঁরা উত্তরা সাবস্টেশন থেকে বিদ্যুৎ পেয়েছেন।ঢাকার উত্তরা থেকে মতিঝিল রুটে এখন মেট্রোরেল চলাচল করে। মেট্রোরেল পরিচালনার জন্য উত্তরা ও মতিঝিলে দুটি সাবস্টেশন রয়েছে। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, আজ বিদ্যুৎ বিপর্যয়ের পর মতিঝিলের সাবস্টেশনটি বন্ধ হয়ে যায়।

এ সাবস্টেশনে মানিকনগর থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান খুলনায় ১৭ ঘণ্টার ব্যবধানে যুবদলের দুই নেতাসহ তিনজনকে গুলি খুলনায় ১৭ ঘণ্টার ব্যবধানে যুবদলের দুই নেতাসহ তিনজনকে গুলি মানিক পশারীর দাফনে বাধায় জামায়াতের কেউ ছিল কি না, খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন মানিক পশারীর দাফনে বাধায় জামায়াতের কেউ ছিল কি না, খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন মর্গে ছবি দেখিয়ে মেয়ের খবর পেলেও শেষবার তার মুখটা দেখতে পেলেন না মর্গে ছবি দেখিয়ে মেয়ের খবর পেলেও শেষবার তার মুখটা দেখতে পেলেন না কাব্যকুহক কাব্যকুহক
advertisement

সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির ভিডিও শেয়ার করা পশ্চিমবঙ্গের সাহাবুদ্দিনের পরিবারে উদ্বেগ

সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির ভিডিও শেয়ার করা পশ্চিমবঙ্গের সাহাবুদ্দিনের পরিবারে উদ্বেগ
সৌদি আরব ও ভারতের পতাকা

সৌদি আরবে বন্দী প্রবাসী শ্রমিক ছেলেকে নিয়ে প্রবল উৎকণ্ঠায় ভুগছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বলরামপুর গ্রামের বাসিন্দা কোহিনূর বিবি। সম্প্রতি পবিত্র মক্কা নগরের একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সাহাবুদ্দিনের পরিবারের উদ্বেগ নিয়ে প্রতিবেদন করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোহিনুর বিবির ছেলে মসজিদের পরিছন্নতাকর্মী শেখ সাহাবুদ্দিন। স্বাভাবিকভাবেই, বাংলাদেশি যুগলের প্রাণদণ্ডের পরে ছেলের জন্য দুশ্চিন্তা রোজ বাড়ছে কোহিনুর বিবিসহ মুর্শিদাবাদের বলরামপুর গ্রামের বাসিন্দাদের।

কোহিনুর বিবির ছেলেও বন্দী অবস্থায় বর্তমানে সৌদি আরবের কারাগারে রয়েছেন।২০২৩ সালে সৌদি আরবের মক্কা নগরের একটি মসজিদে অবমাননাকর আচরণের অভিযোগে গ্রেপ্তার হন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক শেখ সাহাবুদ্দিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান
রাজশাহীতে বিএনপি নেতা-কর্মীদের সহযোগিতায় পুলিশের উপস্থিতিতে খুলে দেওয়া হয় সারের ডিলারের দোকান। মঙ্গলবার সকালে সার কেনাবেচা শুরু হয়

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকিতে বন্ধ করে দেওয়া সারের দোকান খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শফিকুল হকের নির্দেশে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে ডিলার সাইদুর রহমান তাঁর দোকান খোলেন। পরে সংসদ সদস্য মুঠোফোনে ডিলারের সঙ্গে কথা বলেন।এ সময় পবা উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনসহ দলটির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শান্তিপূর্ণ পরিবেশে সার বিক্রি শুরু করা হয়। এর আগে গতকাল বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকিতে তিনি দোকান বন্ধ করে দিয়েছিলেন।সাইদুর রহমান হরিয়ান বাজারের সাইদুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত ডিলার।

পাশাপাশি প্রায় ছয় বছর ধরে হরিয়ান বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।চলতি বছরের ৫ এপ্রিল কৃষকদের কাছে সরবরাহের জন্য নেওয়া ৩০ বস্তা ইউরিয়া সার পথে আটকে দেন হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রজব আলী ও যুবদল নেতা আব্দুস সালাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা

প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা
সংবিধান সংশোধন নিয়ে কাজ করছে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা নেই। একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচন করার প্রস্তাবে জুলাই সনদে ঐকমত্য আছে। তবে বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো কোনো জায়গায় রাজনৈতিক মতভিন্নতাও আছে। এমন পরিস্থিতিতে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হতে পারে, তা নিয়ে অংশীজনদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করছে।

ইতিমধ্যে একটি নতুন ধারণাও তারা পেয়েছে। নতুন ধারণাটি কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন