অপার ভাবনাগুলো ধুলোমলিনতা ঝেঁটিয়ে বিদায় দিয়ে তবু কোনো কথা যদি টোকে করোটির নিবিড় গহ্বর আর সুনিপুণ গুণে মুছে গড়বড় গোপনে গড়বে যদি একটি ঠিকানা একদিন ঠিকানাটি মানবে না মানা একদিন কাশবন কাগজের বুকে নিজের অজান্তে শান্ত কলমের মুখে মুখর নির্ঝর হয়ে বয়ে যেয়ে সে-ই অবাক কাব্যিক কথা কিছু তো বলবেই করোটি কুটির ঘিরে শিরা কি ধমনি বাহিত ভাষায় প্রীত কবিতা এমনই
সূত্র: প্রথম আলো

‘প্রেস’ লেখা মাইক্রোবাসে কক্সবাজার থেকে ঢাকায় আনছিলেন ইয়াবা
‘বাপে তো মায়া করছে, পুতে তো মায়া করছে না’
জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে দিলীপ আগরওয়া...
যুক্তির লড়াইয়ে ফাইনালে দুই দল, জয়-পরাজয়ের বাইরে বন্ধুত্বের চর্চা
ইউসিবিতে বড় বিনিয়োগ আনার পথে আইনি বাধা কাটল, ৩০% শেয়ার ধারণেও ছাড়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন