advertisement

আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে

আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে
আঙুলে চোট পেয়েছেন মুশফিক
ফটো কার্ড প্রিন্ট

টসের আগে ওয়ার্মআপে কিপিং করতে দেখা গেল জাকের আলীকে। তাহলে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে লিটন দাস খেলবেন না! টসের পর জানা গেল, চোট কাটিয়ে ওঠা আজ থেকে শুরু হওয়া টেস্টে লিটন খেলছেন। তাতে একটু স্বস্তিই পাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু সেটিও যেন উড়ে গেল মুহূর্তেই।কারণ, চোটের জন্য খেলছেন না দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁর জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়।

গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে বল লাগে মুশফিকের। ব্যথায় কাতরে সঙ্গে সঙ্গে নেটের পাশে বসে পড়েন। প্রায় আধা ঘণ্টা মিরপুরের একাডেমি মাঠে শুশ্রূষার পর হাতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।গতকাল নেটে ব্যাটিংয়ের সময় চোট পান মুশফিকগতকাল মুশফিক আর ব্যাটিং করেননি। তবে এক্স–রেতে গুরুতর কিছু না পাওয়ায় তাঁর খেলার সম্ভাবনা ছিল।

কিন্তু আজ সকাল অবধি আঙুলের যথেষ্ট উন্নতি না হওয়ায় তাঁকে আর একাদশে রাখা হয়নি।সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন তানজিদজাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম আজ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ফুটবল রোমাঞ্চ আর একরাশ স্মৃতি চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ফুটবল রোমাঞ্চ আর একরাশ স্মৃতি মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল
advertisement

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে কোনো রাজনৈতিক দল কিংবা জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে তাহলে কে হবেন নতুন প্রধানমন্ত্রী? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে পাঠচক্রের আসর

হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে পাঠচক্রের আসর
ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্রের আসর

মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত নভেলা ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ২৪ অক্টোবর প্রথম আলো ময়মনসিংহ অফিসে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।সাহিত্য কখনো কখনো জীবনের এমন কিছু সত্য তুলে ধরে, যা দীর্ঘ উপন্যাসের চেয়েও ছোট্ট একটি গল্পে অনেক গভীরভাবে প্রকাশিত হয়।

আর্নেস্ট হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ তেমনই একটি অনন্য সাহিত্যকর্ম। সমুদ্রের বুকে এক বৃদ্ধ জেলের মাছ ধরার সংগ্রামকে কেন্দ্র করে রচিত এই ঔপন্যাসিকাটি মূলত মানুষের সাহস, ধৈর্য, আত্মমর্যাদা ও প্রতিকূলতার বিরুদ্ধে অবিচল থাকার এক অসাধারণ আখ্যান। এটি প্রকাশিত হয় ১৯৫২ সালে। এর জন্য লেখক ১৯৫৩ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।

পরবর্তী সময়ে তাঁর নোবেল পুরস্কার অর্জনের ক্ষেত্রেও এই রচনার বিশেষ গুরুত্ব ছিল।সান্তিয়াগো, কিউবার এক বৃদ্ধ জেলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র সত্য

মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র সত্য

বাংলা ১ম পত্র: অনুধাবনমূলক প্রশ্ন∎ কবিতা: মানবধর্মপ্রশ্ন: ‘তসবি’ ও ‘মালা’ দিয়ে জাত ভিন্ন করা যায় না কেন?উত্তর: মানুষ জন্ম ও মৃত্যুর সময় তসবি ও মালা ধারণ করে না বলে, তা দিয়ে জাত ভিন্ন করা যায় না। ‘মানবধর্ম’ কবিতায় লালন ফকির মানুষের জাত-পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। তাঁর মতে, মানুষ বৃথাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করে। পৃথিবীতে কেউ তসবি, কেউ মালা ধারণ করে জাতের ভিন্নতা নির্ণয়ের চেষ্টা করে।

আদতে জন্ম ও মৃত্যুর সময় কেউ তসবি ও মালা ধারণ করে আসে বা যায় না। তাই তসবি ও মালা দিয়ে জাত ভিন্ন করা যায় না।প্রশ্ন: লালন মানুষের ধর্ম অভিন্ন মনে করেছেন কেন?উত্তর: পৃথিবীর সব মানুষকে সমান বিবেচনা করে লালন মানুষের ধর্মকে অভিন্ন বলে ঘোষণা করেছেন।লালন মানুষে মানুষে জাতিগত ও ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী নন। তাঁর মতে, মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র সত্য, একমাত্র ধর্ম। মানবতার ধর্মেই প্রত্যেক মানুষের জীবন মহীয়ান হয়ে ওঠে।

তাই তিনি মানুষের ধর্ম অভিন্ন বলে মনে করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন