ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও (বুয়েট) জানিয়েছে আগের সূচিতেই অনুষ্ঠিত হচ্ছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। পূর্বনির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বুয়েট। আগামী বছরের ১৬ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এর আগে গত সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করেছে ইউজিসি।
সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই পরীক্ষার কথা জানায়।
এরপর বুয়েটও পূর্বঘোষিত সময়সূচিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটেবুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না।
সূত্র: প্রথম আলো

অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে
চীনে উচ্চশিক্ষা: সিদ্ধান্ত গ্রহণের আগে জানা দরকার যে ৭টি বিষয় বিজ্ঞাপন বার্তা
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন