advertisement

কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের

কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের
মশাল হাতে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল। গতকাল রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনাফের গোদারবিলে
ফটো কার্ড প্রিন্ট

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশালমিছিল বের করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

সংঘর্ষে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলমের মাথায় আঘাত লাগে। তাঁর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় একটি গাড়ি ভাঙচুর করে যুবলীগের নেতা-কর্মীরা। রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার গোদারবিল এলাকা থেকে যুবলীগের একটি মশালমিছিল বের করা হয়। এতে সংগঠনটির দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।

মিছিলটি টেকনাফ পৌরশহরের দিকে যাওয়ার খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের বাধা দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয় আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয় তালেবান আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে তালেবান আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ বয়স ছয় মাসও হয়নি, হাম নিয়ে হাসপাতালে বয়স ছয় মাসও হয়নি, হাম নিয়ে হাসপাতালে জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫
advertisement

কানাডাপ্রবাসী আফরোজা হত্যা: স্বামীসহ পাঁচজনের বিচার শুরু

কানাডাপ্রবাসী আফরোজা হত্যা: স্বামীসহ পাঁচজনের বিচার শুরু

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঊর্ধ্বমুখী ডলারের দাম

বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের পরও নিয়ন্ত্রণে আসছে না ডলারের দাম। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় সংগ্রহে প্রতি ডলারের দর ১২৫ টাকা ছাড়িয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সারা ভারত খুঁজলেও এমন সীতা পাবেন না’, সাই পল্লবীকে নিয়ে ধানুশ

‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করে আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী। এবার তার....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন