বাংলাদেশের উন্নয়নে তৈরি পোশাকশিল্পের অবদান অপরিসীম। ভবিষ্যতে এই শিল্পের গুরুত্ব আরও বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, ১ ট্রিলিয়ন ডলারের উচ্চ-মধ্যম আয়ের অর্থনীতি বিনির্মাণে পোশাক খাত কি একাই ভার বহন করতে পারবে? তৈরি পোশাকের পাশাপাশি আর কোন খাতগুলো দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে?
আর পোশাকশিল্প যখন এখনো শক্ত অবস্থানে রয়েছে, তখন কি আমরা সেই আয় ও সামর্থ্য কাজে লাগিয়ে নতুন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেব?তৈরি পোশাকশিল্পের প্রভাব১৯৭০-এর দশকের শেষ দিকে বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের যাত্রা শুরু হয়। তারপর খুব দ্রুতই এ খাতের বিকাশ ঘটে। ১৯৯০–৯১ অর্থবছরেই দেশের মোট রপ্তানি আয়ের অর্ধেক আসতে শুরু করে তৈরি পোশাক থেকে। ১৯৯৭–৯৮ অর্থবছর থেকে প্রতিবছর মোট রপ্তানিতে এ খাত ৭৩ থেকে ৮৪ শতাংশের মধ্যে রয়েছে।
১৯৯৭–৯৮ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আয় ছিল ৩৮০ কোটি ডলার।
সূত্র: প্রথম আলো

আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয়
তালেবান আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে
কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের
বয়স ছয় মাসও হয়নি, হাম নিয়ে হাসপাতালে
জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন