বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনার ক্ষেত্রে চীন এখন অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকের কাছে আলোচ্য নাম। তুলনামূলক কম খরচ, ইংরেজি মাধ্যম প্রোগ্রাম ও বৃত্তির সম্ভাবনাই এর মূল আকর্ষণ।
তবে শুধু ‘খরচ কম’ বা ‘বৃত্তি পাওয়া যায়’—এই দুটি কথা শুনেই সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।বিশ্ববিদ্যালয়ের মান, প্রোগ্রামের ভাষা, পরিবারের আর্থিক সক্ষমতা, ভিসার শর্ত, ডিগ্রি শেষে কর্মজীবনের পরিকল্পনা—সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।চীনে বিদেশি শিক্ষার্থীর সংখ্যাচীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১৯১টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৩ লাখ ৮০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী চীনে পড়াশোনা ও বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সেখানে ২ লাখ ৫ হাজার জন ডিগ্রি অর্জনের উদ্দেশে পড়ছিলেন।
সূত্র: প্রথম আলো

অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে
বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাবে না, ঘোষিত সময়েই পরীক্ষা
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন