মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক নেতা হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।শ্রীমঙ্গলের বাসিন্দা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় মামলাটি করেন।
মামলায় বেআইনিভাবে পথরোধ, হত্যার উদ্দেশ্যে মারধর ও জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলাপ্রীতম দাশ প্রথম আলোকে বলেন, হাসিব আল ইসলাম চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তাঁর সঙ্গে আলোচনা করে গতকাল রাতে তিনি মামলা করেছেন। তাঁরা হাবিবুরসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।
পুলিশ আসামিদের গ্রেপ্তার না করলে তাঁরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করবেন।মামলার প্রধান আসামি হাবিবুর রহমান (২৬) শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর গ্রামের আবদুল খালেকের ছেলে।
সূত্র: প্রথম আলো

সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয়
তালেবান আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে
কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের
খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন