advertisement

ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি

ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি
হেসুস দে মিগুয়েল (১৯৯৬–২০২০)
ফটো কার্ড প্রিন্ট

ফুটবল মাঠে কত সংঘর্ষ হয়। কেউ উঠে দাঁড়ান, কেউ ব্যথায় কুঁকড়ে যান। খেলা থামে, আবার শুরু হয়। গ্যালারিতে ফিরে আসে চিৎকার। কিন্তু কিছু সংঘর্ষ আছে, যার পর আর কোনো খেলা থাকে না। থাকে শুধু শোক, অপরাধবোধ আর এক বুক অসহায়ত্ব।স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ২ নভেম্বর এমনই এক দুর্ঘটনা ঘটেছে। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন এফসি আন্দোরার গোলকিপার হেসুস ওউনো ও তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল। ম্যাচটি পরিত্যক্ত হয়।

হাসপাতালে নেওয়া হয়েছিল দে মিগুয়েলকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ৩০ বছর বয়সী এই ফুটবলারকে। পরদিন স্থানীয় সময় সকাল আটটায় ইউনিভার্সিটি হসপিটাল অব নুয়েস্ত্রা সেনিওরা দে কান্দেলারিয়ায় তাঁর মৃত্যু হয়।পৃথিবীতে তখন তাঁর জন্য অপেক্ষা করছিলেন স্ত্রী ও ছোট্ট মেয়ে। ২০২৫ সালে জন্ম নেওয়া মেয়েটি হয়তো এখনো বুঝতেই শেখেনি, বাবা কী জিনিস।

আর যাঁর সঙ্গে সংঘর্ষে সেই বাবার এই মৃত্যু, সেই ওউনোও যেন হারিয়ে গেছেন নিজের ভেতর থেকে।২৫ বছর বয়সী এই গোলকিপার এখন ঘরবন্দী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রোনালদোর বিদায়গুলো কেন এমন হয় রোনালদোর বিদায়গুলো কেন এমন হয় চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় জাহেরের স্বপ্ন এখন আকাশে ওড়া যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় জাহেরের স্বপ্ন এখন আকাশে ওড়া হামজার আশা, হামজার বিশ্বাস হামজার আশা, হামজার বিশ্বাস বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে
advertisement

বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রোনালদোর বিদায়গুলো কেন এমন হয়

রোনালদোর বিদায়গুলো কেন এমন হয়
স্যার অ্যালেক্স ফার্গুসন গড়ে তুলেছেন রোনালদোকে।

পাঁচ মিনিটের একটা লম্বা বক্তব্য। সারমর্ম, আমি আজীবনের মতো পর্তুগালের জার্সি খুলে রাখছি। ৭ নম্বর জার্সিটা রেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য। একটা লম্বা বক্তব্য, হাতে নেওয়া লম্বা চিঠি দিয়েই বিদায়ের ঘণ্টা নিশ্চিত করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩ বছর ধরে যে দলটাকে আগলে রেখেছেন, তাদের কাছ থেকে বিদায় নিলেন একেবারেই অনাড়ম্বরে।

তাঁর বিদায় মনে করিয়ে দিল আরেকবার, রোনালদোর বিদায়টা ঘুরেফিরে এমন নীরবই হয়।এখন পর্যন্ত ৬টি দলের জার্সি গায়ে চড়িয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সি ছাড়া ৫ ক্লাবের হয়ে খেলেছেন ৬ দফায়। বেচাকেনার খাতায় নাম লিখেছেন, গড়েছেন রেকর্ডও। কিন্তু কোনো জায়গা থেকেই তাঁর বিদায়টা স্মরণীয় হয়নি। আগমনে যে আতশবাজি ফুটেছে, বিদায়ে সেই অশ্রুধারার আনুষ্ঠানিকতা করার প্রয়োজন বোধ করেনি কেউ।

বরং তিনি বিদায় নিয়েছেন আক্ষেপ, চাপা কষ্ট আর অভিমান নিয়েই।রোনালদোর খেলোয়াড়ি জীবনের সূচনা পর্তুগালের স্পোর্টিং সিপি থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা

সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা
ছবি: হরিহরপুর গ্রামে মাহাতো জনগোষ্ঠীর সঙ্গে লেখকের মতবিনিময় সভা (২৯ অক্টোবর ২০২৬)

বাংলাদেশের অন্যতম প্রান্তিক ও বৈচিত্র্যময় ক্ষুদ্র জাতিগোষ্ঠী মাহাতো নিয়ে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বসবাসরত মাহাতো জনগোষ্ঠীর ঘনবসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা থাকলেও খুলনায় বসবাসরত মাহাতোদের তথ্য অনেকের কাছেই অজানা।

সেই অজানাকে জানার জন্য তরুণ নামে এক মাহাতোর আমন্ত্রণে গত ২৯ অক্টোবর ২০২৬ সরেজমিনে পরিদর্শনে গিয়েছিলাম খুলনার কয়রা উপজেলার সুন্দরবনঘেঁষা উত্তর বেদকাশি ইউনিয়নের হরিহরপুর গ্রামে। ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় ও সংবেদনশীল গ্রামটির দুই ধারে প্রবহমান দুই নদী কপোতাক্ষ ও শাকবাড়িয়া এবং নদী দুটির দুই পারে রয়েছে সুরক্ষা বাঁধ। দুই বাঁধের ঠিক মধ্যবর্তী নিচু সমভূমিতে গড়ে উঠেছে হরিহরপুর গ্রাম।

সুন্দরবনের প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে শত বছর ধরে এ গ্রামের মাহাতোরা তাদের স্বতন্ত্র ইতিহাস-ঐতিহ্য ও জীবনধারা টিকিয়ে রেখেছে।বিশ্ব আদিবাসী দিবস: সংকটে মাহাতোদের ভাষা ও সংস্কৃতিছোট্ট আয়তনের এ গ্রামে মাত্র ১৪১টি পরিবারের বাস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন