ছোট পর্দার আলোচিত তারকা জুটি আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিম। তাঁরা ১৯৯৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে হাজির হন। সেখানেই নিজেদের বিয়ে নিয়ে মজার স্মৃতিচারণা করেন দুজন। জিনাত হাকিম বলেন, ‘আমার বিয়ে কিন্তু বৈধ ছিল না।’ এ সময় মঞ্চে জিনাতের পাশে বসা আজিজুল হাকিম হেসে ওঠেন।
জিনাত তখন বলেন, ‘আজিজুল হাকিম তখন নব্বই দশকের জনপ্রিয় তারকা। সেই সময় একটি চমৎকার ঘটনা ঘটেছিল। তাঁরা যখন বরযাত্রায় এসেছিলেন কাবিনের দিন তখন তাঁর (আজিজুল হাকিম) পিছে পিছে একদল সাংবাদিক এসেছিলেন কাউকে কিছু না বলে। আজিজুল হাকিমও জানতেন না, তিনি ভেবেছিলেন তাঁরা (সাংবদিকেরা) আমার গেস্ট, আমি ভেবেছিলাম, তাঁরা উনার গেস্ট। কাজী সাহেব যখন আমি কবুল বলার পর খাতা বাড়িয়ে সাইন করতে বললেন, তখন একজন ফটোগ্রাফার বললেন, “একটু থামুন।
আমি ক্লিক করব।
সূত্র: প্রথম আলো

ইসলামে ‘সুখ’ কী, জীবনে সুখী হওয়ার উপায় কী কী
ছেলেকে পাঁচ বছর টিভি-মোবাইল থেকে দূরে রেখেছিলেন অমৃতা, কী করতেন বিকল্প হিসেবে?
শাস্তি কমানোর প্রস্তাব, তবে
মতপ্রকাশ নিয়ে উদ্বেগ থাকছে
'বেবি বাম্প' লুকে বলিউডের সবচেয়ে স্টাইলিশ বাবা-মায়ের খেতাবটি নিজেদের করে নিলেন সিড-ক...
খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন